শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
‘Can’t believe it’: Ex-England captain stunned by Vaibhav Sooryavanshi snub | Cricket News মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা Khushbu Sundar Gets Emotional As Daughter Avantika Marries Shravan Sreenivasan: ‘Eyes Are Still Moist’ | Tamil Cinema News ১০৪ দিনে হাম ও হামের উপসর্গে ৭০২ শিশুর মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ Ecuador vs Germany FIFA World Cup 2026 Match highlights: Ecuador 2-1 Germany; Resilient Ecuador stun sluggish Germany to close in on Round of 32 একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যার ঘটনায় গোলাম পরওয়ারের শোক সিএমপির কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাতি, চুরি ও ছিনতাইকৃত ১৫৭টি মোবাইল ফোন, ০৫টি ল্যাপটপ, নগদ টাকা, আইএমইআই (IMEI) পরিবর্তনের মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধারসহ সংঘবদ্ধ চক্রের ০৫ সদস্য গ্রেফতার Samantha Ruth Prabhu Takes A Dig At Sobhita Dhulipala?; Ashok Pathak Recalls Meeting PM Modi | Bollywood News এবার আসছে মেটার ‘AI পেনডেন্ট’!

১৯ অক্টোবরের মধ্যে এনসিপি প্রতীক না নিলে ইসিই বরাদ্দ দেবে: সচিব

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ২১৩ সময় দেখুন
১৯ অক্টোবরের মধ্যে এনসিপি প্রতীক না নিলে ইসিই বরাদ্দ দেবে: সচিব


ঢাকা: জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) আবারও প্রতীক বাছাইয়ের জন্য চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৯ অক্টোবরের মধ্যে তফসিলভুক্ত তালিকা থেকে দলটি প্রতীক না জানালে, কমিশন নিজস্ব পদ্ধতিতে এনসিপিকে প্রতীক বরাদ্দ করবে বলে জানিয়েছেন ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, ‘‘তালিকায় না থাকায় ‘শাপলা’ প্রতীক বরাদ্দ দেওয়া যায়নি। কমিশনের অবস্থান আগের মতোই আছে— তালিকায় শাপলা অন্তর্ভুক্ত করার প্রয়োজন নেই। ১৯ অক্টোবরের মধ্যে দলটিকে নির্ধারিত তালিকা থেকে প্রতীক বেছে জানাতে বলা হয়েছে। সময়সীমার মধ্যে না জানালে ইসি নিজস্ব পদ্ধতিতে প্রতীক নির্ধারণ করবে।”

এনসিপি এরই মধ্যে জানিয়েছে, তারা ‘শাপলা’ প্রতীক ছাড়া নিবন্ধন নেবে না। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ইসি সচিব বলেন, “এটা তাদের বিষয়। সময়ের ব্যাপার— সময়ে দেখা যাবে।”

দল প্রতীক না জানালে ‘নিজস্ব পদ্ধতিতে প্রতীক বরাদ্দ’ বলতে কী বোঝানো হয়েছে— সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি তিনি।

এ সময় আরও দুটি দলের বাইরে ১২টি দলের নিবন্ধনের তথ্য পুনঃযাচাই চলছে বলেও জানান ইসি সচিব।

তিনি বলেন, ‘কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ে তথ্য অনুসন্ধান চলছে। আগামী সপ্তাহে যাচাই শেষে কোন কোন দল নিবন্ধন পাবে তা চূড়ান্ত করা হবে।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom