শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

২৩ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেবে ইসলামী আন্দোলন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ১৯৪ সময় দেখুন
২৩ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেবে ইসলামী আন্দোলন


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগামী ২৩ ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির মুক্তিযুদ্ধ বিষয়ক বিভাগ এ উদ্যোগ গ্রহণ করেছে। এতে প্রধান অতিথি থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ- এর আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া উপকমিটির সহকারী সমন্বয়ক ও ইসলাম মুক্তিযোদ্ধা প্রজন্মের সভাপতি শহিদুল ইসলাম কবির সারাবাংলাকে জানান, ২৩ ডিসেম্বর সকাল ১০টায় পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রায় ১০০ জন বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হবে।

বিভিন্ন রাজনৈতিক দলের বীর মুক্তিযোদ্ধাদের এরইমধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে।

এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার (১৮ ডিসেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে ঢাকায় পতাকা র‌্যালি অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে র‌্যালিটি বের হবে বিজয়নগর মোড় ঘুরে উত্তর গেটে এসে শেষ হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

সারাবংলা/এজেড/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর