রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

২৭ জুলাই সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ১০৫ সময় দেখুন
২৭ জুলাই সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: সরকার পতনের এক দফার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ঢাকায় ২৭ জুলাই বেলা তিনটায় সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ। তবে এখনো সমাবেশের স্থান নির্ধারিত হয়নি। দ্রুতই স্থান জানানো হবে বলেও জানিয়েছে তারা।

শনিবার (২২ জুলাই) বিকেলে রাজধানীর তোপখানা রোডে মেহেরবা প্লাজায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

এই সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি , ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক অ্যাডভোকেট  হাসনাত কাইয়ুম প্রমুখ।

সংবাদ সম্মেলনে সাইফুল হক বলেন, ‘এক দফা ঘোষিত হওয়ার পর যুগপৎ আন্দোলনে আমাদের বার্তাটি খুব পরিস্কার,যে, অনতিবিলম্বে এই সরকারকে পদত্যাগের ঘোষণা দিতে হবে এবং অন্তর্বতীকালীন সরকার প্রতিষ্ঠার রাস্তা খুলে দিতে হবে। আমরা এক দফার ভিত্তিতে চলমান গণআন্দোলনকে গণঅভ্যুত্থানের পথে নিয়ে যাওয়ার উদ্যোগের পাশাপাশি গোটা ব্যবস্থা পরিবর্তনের ৩১ দফা সংস্কার প্রস্তাবনার ভিত্তিতেও জনগণকে ঐক্যবদ্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

তিনি বলেন, ‘গণআন্দোলনের ১ দফার এই যৌথ ঘোষণা ও ৩১ দফা সংস্কার প্রস্তাব এরইমধ্যে আন্দোলনের রাজনৈতিক ভিত্তিকে আরও জোরদার করেছে, আন্দোলনকে গুণগত দিক থেকে নতুন স্তরে উন্নীত করেছে। এই প্রস্তাবনা আন্দোলনের প্রতি দেশবাসীর সমর্থন, সহযোগিতা এবং আস্থা-বিশ্বাসও আরও বাড়িয়ে তুলছে।’

সাইফুল হক বলেন, আমরা দেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সময় পার করছি। বর্তমান সরকারের দেশ চালানোর কোনো প্রকার রাজনৈতিক ও নৈতিক বৈধতা নেই। তাদের দখলদারিত্বমূলক শাসনে দেশ, জনগণ ও দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ বড় ধরনের বিপর্যয়ে নিপতিত হয়েছে। মানুষ অবিলম্বে বিদ্যমান ফ্যাসিবাদী দুঃশাসনের অবসান চায়, চায় গুণগত পরিবর্তন। এবার দেশের জনগণ এই আন্দোলনের বিজয়ের মধ্য দিয়ে তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করবে।

সারাবাংলা/এএইচএইচ/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর