বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

২ ব্রিটিশ মন্ত্রীর পদত্যাগ, বড় সংকটে সরকার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ১৮৯ সময় দেখুন
২ ব্রিটিশ মন্ত্রীর পদত্যাগ, বড় সংকটে সরকার


আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাজ্যের অর্থমন্ত্রী ঋষি সুনাক ও স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৫ জুলাই) সন্ধ্যায় টুইটারে এ ঘোষণা দেন তারা। দু’জনই সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে পদত্যাগ করেছেন।

স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ তার বিবৃতিতে বলেছেন, বরিস জনসনের সরকার জাতীয় স্বার্থ রক্ষায় কাজ করছে না। ঋষি সুনাক বলেছেন, জনগণ আশা করে সরকার যেন সঠিকভাবে, দক্ষতার সঙ্গে এবং গুরুত্বসহকারে পরিচালিত হয়।

মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ এই দুই মন্ত্রীর পদত্যাগে বরিস জনসন সরকার এবার বড় ঝুঁকির মুখে পড়েছে। যদিও মাত্র এক মাস আগে আস্থা ভোটে অল্পের জন্য উৎরে গিয়েছিলেন তিনি। সেসময় বরিস জনসন ৩৫৯ জন কনজারভেটিভ এমপির মধ্যে মাত্র ২১১ জনের সমর্থন পেয়েছিলেন। তার বিপক্ষে পড়েছে ১৪৮ ভোট। ওই আস্থা ভোটের ডাক দিয়েছিলেন বরিস জনসনের নিজ দলের ৫৪ জন পার্লামেন্ট সদস্য।

যুক্তরাজ্যের নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী আরও ১২ মাসের মধ্যে আরেকটি আস্থা ভোটের মুখোমুখি হতে পারবেন না। এ ক্ষেত্রে তাকে পদত্যাগ করতে হতে পারে। এ ব্যাপারে বিরোধীদল লেবার পার্টির নেতা স্যার কিয়ের স্টার্মার বলেছেন, এটি পরিষ্কার যে সরকার ভেঙে পড়ছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর