বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা ভারতের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ১১২ সময় দেখুন
৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা ভারতের


আন্তর্জাতিক ডেস্ক

আগামী বছরের মার্চ পর্যন্ত পেঁয়াজ রফতানি নিষিদ্ধ করেছে ভারত। অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজ সরবরাহ বাড়িয়ে দাম নিয়ন্ত্রণে রাখতে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। তবে কেন্দ্রীয় সরকারের বিশেষ অনুমতি নিয়ে কোনো দেশে পেঁয়াজ রফতানি করতে পারবেন ভারতীয় ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাতে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারত ৮ ডিসেম্বর থেকে অন্যান্য দেশে পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করেছে। আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রফতানি নিষেধাজ্ঞা জারি থাকবে।

ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড (ডিজিএফটি) বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তবে দেশগুলোর অনুরোধের ভিত্তিতে কেন্দ্রীয় সরকার পেঁয়াজ রফতানির অনুমতি দেবে।

এর আগে গত ২০ আগস্ট ভারতীয় অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব বিভাগ বাংলাদেশে পেঁয়াজ রফতানির উপর ৪০ শতাংশ শুল্ক আরোপ করে। পরে ভারত সরকার ২৯ অক্টোবর থেকে পেঁয়াজ রফতানির জন্য ফ্রি-অন-বোর্ড ভিত্তিতে প্রতি টন ৮০০ মার্কিন ডলারের ন্যূনতম রফতানি মূল্য নির্ধারণ করে। বাংলাদেশ প্রতিবছর কয়েক লাখ মেট্রিক টন পেঁয়াজ ভারত থেকে আমদানি করে থাকে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর