বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :

৩১ হাজার টন কয়লা নিয়ে মোংলা বন্দরে লাইবেরিয়ান জাহাজ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ১২৬ সময় দেখুন
৩১ হাজার টন কয়লা নিয়ে মোংলা বন্দরে লাইবেরিয়ান জাহাজ


ইউনাইটেড নিউজ২৪ ডেস্ক :: জেলার রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩১ হাজার টন কয়লা নিয়ে মোংলা পৌঁছেছে লাইবেরিয়ান পতাকাবাহী জাহাজ এমভি পানাগিয়া কানালা।

বৃহস্পতিবার সকাল ১০টায় জাহাজটি বন্দরের হাড়বাড়িয়ার ১১ নম্বর অ্যাংকোরেজে ভিড়েছে। দুপুর থেকে জাহাজে আসা কয়লা খালাস শুরু হয়েছে বলে জানিয়েছেন জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক। গত ২৬ জুন ইন্দোনেশিয়া থেকে কয়লা নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে এমভি পানাগিয়া কানালা।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক বলেন, জাহাজ থেকে ইতোমধ্যে কয়লা খালাস শুরু হয়েছে। খালাস শেষে কয়লাগুলো লাইটার জাহাজে করে বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নেয়া হবে।

এর আগে ১০ জুন এমভি জে হ্যায়, ২৫ জুন এমভি বসুন্ধরা ইমপ্রেস, ২৯ মে এমভি বসুন্ধরা ম্যাজেস্টি জাহাজ ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে আসে মোংলা বন্দরে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর