রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

৩২ নম্বরে শহিদ পরিবারের জন্য ফ্ল্যাট নির্মাণের দাবি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২২ সময় দেখুন



স্পেশাল করেসপন্ডেন্ট

১৪ সেপ্টেম্বর ২০২৪ ২২:৫০



ঢাকা: ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়িতে শহিদ পরিবারের জন্য ফ্ল্যাট নির্মাণের দাবি জানিয়েছেন দৈনিক ইনকিলাবের সম্পাদক এএমএম বাহাউদ্দীন।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক স্মরণ সভায় তিনি দাবি জানান। ছাত্র-জনতার আন্দোলনের সময় নিহত ব্যক্তিদের স্মরণে এ সভা আয়োজন করা হয়।

এএমএম বাহাউদ্দীন বলেন, ‘শহিদদে জন্য আমাদের কিছু করতে হবে। ৩২ নম্বর ধানমন্ডিতে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ছয় বিঘা জমি আছে। ম্যাডামকে যেরকম ক্যান্টনমেন্ট থেকে বের করে দিয়ে সেখানে অ্যাপার্টমেন্ট নির্মাণ করা হয়েছে, সেখানে (ধানমন্ডিতে) অ্যাপার্টমেন্ট করে সকল শহিদ পরিবারের জন্য বাসস্থানের ব্যবস্থা করে দিতে হবে।’

তিনি বলেন, ‘স্বৈরাচার এখনো সক্রিয়। তার (শেখ হাসিনা) পিতা শেখ মুজিবের প্রতি মানুষের যে ‍ঘৃণা-বিদ্বেষে ক্যান্টনমেন্টসহ সকল জায়গায় থেকে তার মূর্তি ফেলে দেওয়া হয়েছে। সরকারি অফিসগুলোতে এখনো তার ছবি আছে। সরকার এখন পর্যন্ত সুস্পষ্ট সিদ্ধান্ত দেয়নি। এই ঘৃণা ও সংবিধান একসঙ্গে চলতে পারে না। আমরা সমগ্র বাংলাদেশ এক সঙ্গে আছি।’

বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেন, ‘আজ কল্পনা করে দেখুন ৩৫ দিন আওয়ামী লীগ নাই। এটা হার নয়, এটা পতন। এটা আল্লাহর তরফ থেকে আসছে। এখানে আমাদের ভাইয়েরা বলেছেন, আমরা বিচার চাই। আমি বলব, বিচার শুধু আরম্ভ হয়েছে। এই বিচার এমনভাবে হবে যে, বাংলাদেশে আওয়ামী লীগকে সবাই মীর জাফর লীগ হিসেবে জানবে আগামী ১০০ বছর। এই দলটি একটা রাজনৈতিক দলের অস্তিত্ব হারিয়ে ফেলেছে। আওয়ামী লীগের যে চারিত্রিক বৈশিষ্ট চলে আসছে তারা কোনো মানুষের দল হতে পারে না।’

তিনি বলেন, ‘ওরা তো পুলিশ দিয়ে খালেদা জিয়াকে তার বাড়ি থেকে বের করেছে। আজ বাংলাদেশের জনগণ সেই গণভবনকে তাদের কবরের ভবন বানিয়ে দিয়েছে।’

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, এজেডএম জাহিদ হোসেন, কেন্দ্রীয় নেতা আবদুল আউয়াল মিন্টু, আমান উল্লাহ আমান, আফরোজা খান রীতা, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, শিমুল বিশ্বাস, ফজলুল হক মিলন, শিরিন সুলতানা, রাকিবুল ইসলাম বকুল, রফিকুল আলম মজনু, আমিনুল হক, তাবিথ আউয়াল, ইশরাক হোসেন, ছাত্র দলের রাকিবুল ইসলাম রাকিব, নাছির উদ্দীন নাছিরসহ অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এজেড/পিটিএম


৩২ নম্বর
ধানমন্ডি
শহিদ পরিবার





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর