রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

৩ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ১২১ সময় দেখুন


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ছাত্র হত্যার প্রতিবাদে ১৪ ও ১৫ আগস্ট সারাদেশে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিসহ টানা তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে শাহবাগে আয়োজিত বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সম্প্রীতি সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ব্যক্তিদের জন্য ১৬ আগস্ট দোয়া ও প্রার্থনা অনুষ্ঠান পালন করবে বিএনপি।

সম্প্রীতি সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিতি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহধর্মবিষয়ক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, সহসম্পাদক অপর্ণা রায়, কেন্দ্রীয় নেতা রমেশ চন্দ্র রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সাধারণ সম্পাদক তরুণ কুমার দে প্রমুখ।

এদিকে, জাতীয়তাবাদী যুবদল ও ছাত্রদল দুই দিনের পৃথক কর্মসূচি ঘোষণা করেছে। এর মধ্যে যুবদল আগামীকাল ১৪ আগস্ট ও পরদিন ১৫ আগস্ট সারা দেশের সব জেলা, মহানগর, থানা-উপজেলা ও পৌর ইউনিটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে। ছাত্রদল ১৪ ও ১৫ আগস্ট শাহবাগে সমাবেশ এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে ১৬ আগস্ট দোয়া মাহফিল করবে।

সারাবাংলা/এজেড/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর