শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

৪২তম বিসিএসে ৪ হাজার চিকিৎসক নিয়োগের সুপারিশ (তালিকাসহ)

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩৬ সময় দেখুন
৪২তম বিসিএসে ৪ হাজার চিকিৎসক নিয়োগের সুপারিশ (তালিকাসহ)


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: ৪২তম বিসিএসের (বিশেষ) চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এ বিসিএসের মাধ্যমে চার হাজার জনকে চিকিৎসক হিসেবে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) এই নিয়োগের সুপারিশ করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে পিএসসি জানিয়েছে, কোভিড ১৯-এ আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার জন্য জরুরি প্রয়োজনে ৪২তম বিসিএস (বিশেষ) পরীক্ষার আয়োজন করা হয়। প্রথমে সহকারী সার্জনের দুই হাজারটি শূন্যপদ পূরণের লক্ষ্যে ২০২০ সালের ৩০ নভেম্বর বিজ্ঞপ্তি জারি করে পিএসসি। পরবর্তীতে বিজ্ঞাপিত দুই হাজার পদের সঙ্গে অতিরিক্ত আরও দুই হাজার পদ যোগ করা হয়।

সুপারিশপ্রাপ্তদের তালিকা দেখতে ক্লিক করুন এখানে 

চার হাজার জনকে নিয়োগের সুপারিশ করার পাশাপাশি লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু পদ স্বল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন ১ হাজার ৯১৯ জন প্রার্থীকে নন-ক্যাডার পদের জন্য কৃতকার্য করা হয়েছে।

এ বছরের ২৬ ফেব্রুয়ারি বিশেষ এ বিসিএসের প্রিলিমিনারি (লিখিত) পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার এক মাস পর ২৯ মার্চ ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হন ৬ হাজার ২২ জন। এরপর গত মাসে ৪২ তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ হয়।

সারাবাংলা/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর