শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

৪৩ সদস্যের কেন্দ্রীয় কমিটি নির্বাচন, শেষ হলো সিপিবি’র কংগ্রেস

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ২০৯ সময় দেখুন
৪৩ সদস্যের কেন্দ্রীয় কমিটি নির্বাচন, শেষ হলো সিপিবি’র কংগ্রেস


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ৪৩ সদস্যের কেন্দ্রীয় কমিটি নির্বাচনের মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) দ্বাদশ কংগ্রেস। চার দিনব্যাপী কংগ্রেসের চতুর্থ দিনে সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাতে কাউন্সিলরদের গোপন ভোটে নতুন কমিটি নির্বাচিত হয়।

মঙ্গলবার (১ মার্চ) সকালে সিপিবি’র পক্ষ থেকে জানানো হয়, আগামী শুক্রবার নবনির্বাচিত কমিটির সদস্যরা বৈঠক করবেন। ওই বৈঠকেই পার্টির গঠনতন্ত্র অনুযায়ী সভাপতি, সাধারণ সম্পাদক, প্রেসিডিয়ামসহ নেতৃত্ব নির্বাচন করা হবে। বিগত টানা ৪ দিন কংগ্রেস করার পর, গভীর রাত ভোট গণনা হওয়ার কারণে দলের অনেকেই ক্লান্ত ও ব্যস্ত হয়ে পড়েছেন। ফলে আগামী  শুক্রবার সভার এই দিন ধার্য করা হয়।

কংগ্রেসের সমর্থন পাননি সেলিম, সিপিবি’র নেতৃত্বে আসছে নতুন মুখ

এর আগে, কংগ্রেসের বিভিন্ন অধিবেশনে রাজনৈতিক প্রস্তাব, কেন্দ্রীয় কমিটির রিপোর্ট, অডিট রিপোর্টসহ বিভিন্ন রিপোর্ট গৃহীত হয়।

৪৩ সদস্যের কেন্দ্রীয় কমিটি নির্বাচন, শেষ হলো সিপিবি’র কংগ্রেস
সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় কমিটি নির্বাচনের ভোটগ্রহণ করা হয়। গণনা শেষে গভীর রাতে ফলাফল ঘোষণা করেন অধ্যাপক এম এম আকাশ।

এসময় বিদায়ী কমিটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলমসহ কংগ্রেস প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।‌ পরে কমিউনিস্ট ইন্টারন্যাশনাল গেয়ে আনুষ্ঠানিকভাবে কংগ্রেস শেষ হয়।

সারাবাংলা/এএইচএইচ/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর