শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

৫ অক্টোবর খুলছে ঢাবির হল, শনিবার সিন্ডিকেটের জরুরি সভা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০৪ সময় দেখুন
৫ অক্টোবর খুলছে ঢাবির হল, শনিবার সিন্ডিকেটের জরুরি সভা


ঢাবি করেসপন্ডেন্ট

ঢাকা: ন্যূনতম একডোজ টিকা গ্রহণ সাপেক্ষে আগামী ৫ অক্টোবর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো শিক্ষার্থীদের খুলে দেওয়ার ব্যাপারে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সুপারিশে সম্মতি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিল। এছাড়া আগামী ১৮ সেপ্টেম্বর, শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের জরুরি সভা আহ্বান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ছাত্রসংগঠনগুলোর পক্ষ থেকে ৫ অক্টোবরের পরিবর্তে ১ অক্টোবর থেকে হল খোলার যে দাবি তোলা হয়েছিলো, তা নিয়ে আলোচনা হলেও ৫ তারিখেই হল খোলার পক্ষে মতামত দিয়েছে কাউন্সিলের সদস্যরা।

একাডেমিক কাউন্সিলের সভায় উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক সারাবাংলাকে বলেন, ‘প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি হল খোলার ব্যাপারে যে সুপারিশ করেছে, অ্যাকাডেমিক কাউন্সিল থেকে আমরা এই ব্যাপারে সম্মতি দিয়েছি।’

এর আগে, গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভায় ন্যূনতম একডোজ টিকা গ্রহণ সাপেক্ষে আগামী ৫ অক্টোবর থেকে স্নাতক শেষবর্ষ ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের হলে উঠানোর সুপারিশ করা হয়। এই ঘোষণার পর থেকে অক্টোবরের ৫ তারিখের পরিবর্তে পহেলা অক্টোবর থেকে হল খুলে দেওয়ার দাবি জানায় বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল সংগঠনগুলো।

তবে শিক্ষার্থীদের ‘টিকাকরণ প্রক্রিয়া’র কথা মাথায় রেখে ৫ অক্টোবরই হলগুলো খুলে দেওয়ার ব্যাপাতে মতামত দেন একাডেমিক কাউন্সিলের সদস্যরা। সভায় উপস্থিত ওই অধ্যাপক বলেন, ‘১ তারিখ থেকে হল খোলার যে দাবি উঠেছে, তা নিয়ে আলোচনা হয়েছে। তবে শিক্ষার্থীদের টিকার কথা মাথায় রেখে সময় নিয়ে ৫ তারিখেই হল খোলার ব্যাপারে সম্মতি দেওয়া হয়েছে।’

পাশাপাশি সার্বিক বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করার লক্ষ্যে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় আগামী ১৮ সেপ্টেম্বর বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভা আহ্বান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

সারাবাংলা/আরআইআর/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর