শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

৫ সিটিতে মেয়র পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী ১৭ জন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ১০৪ সময় দেখুন
৫ সিটিতে মেয়র পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী ১৭ জন


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: গাজীপুর, খুলনা, বরিশাল, রাজশাহী ও সিলেট-এই পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন সংগ্রহ করেছেন আওয়ামী লীগের ১৭ জন। দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমাদানের প্রথম দিনে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি কার্যালয়ে রোববার (৯ এপ্রিল) তারা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

দলের উপদফতর সম্পাদক সায়েম খান মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম শুরু করেন। পরে বিকেলে দফতর সেল থেকে পাঠানো তথ্যে মেয়র পদে ১৭ জনের মনোনয়ন ফরম সংগ্রহের তথ্য জানানো হয়। আগামী বুধবার (১২ এপ্রিল) পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।

মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনে খুলনা সিটি করপোরেশনের বর্তমান মেয়র তালুকদার আব্দুল খালেকের পক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

পাশাপাশি ৩টি উপজেলা পরিষদ ও ৫টি পৌরসভা নির্বাচনেরও মনোনয়ন ফরম বিক্রি চলছে। গত সোমবার (৩ এপ্রিল) এই পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

তফসিল অনুযায়ী, গাজীপুর সিটিতে ২৫ মে, খুলনা ও বরিশাল সিটিতে ১২ জুন এবং সিলেট ও রাজশাহী সিটিতে ২১ জুন ভোটগ্রহণ হবে। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৭ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই হবে ৩০ এপ্রিল, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল ২ মে থেকে ৪ মে, আপিল নিষ্পত্তি ৫ থেকে ৭ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৮ মে। প্রতীক বরাদ্দ ৯ মে এবং ভোটগ্রহণ হবে ২৫ মে।

দ্বিতীয় ধাপে খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৬ মে, মনোনয়নপত্র বাছাই হবে ১৮ মে, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল ১৯ মে থেকে ২১ মে, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৫ মে। প্রতীক বরাদ্দ ২৬ মে এবং ভোটগ্রহণ হবে ১২ জুন।

আর তৃতীয় ধাপে সিলেট ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৩ মে। মনোনয়নপত্র বাছাই হবে ২৫ মে। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল ২৬ থেকে ২৮ মে। আপিল নিষ্পত্তি ২৯ থেকে ৩১ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১ জুন। প্রতীক বরাদ্দ ২ জুন এবং ভোটগ্রহণ হবে ২১ জুন।

ইসি জানিয়েছে, গ্রীষ্মকাল হওয়ায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ হবে। শতভাগ ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম); প্রতিটি কেন্দ্রে থাকবে পর্যাপ্ত ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা।

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী হিসেবে মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য আবুল খায়ের আব্দুল্লাহ, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মো. জসিম উদ্দিন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান।

গাজীপুর সিটিতে নৌকার মনোনয়ন প্রত্যাশায় মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান, গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল, মহানগর আওয়ামী লীগ ২৬ নং ওয়ার্ডের সদস্য মেজবাহ উদ্দিন সরকার রুবেল, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম,গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক কাজী ইলিয়াস আহম্মেদ, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য আবদুল্লাহ আল মামুন, মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আসাদুর রহমান মিরন।

সিলেট সিটিতে নৌকার মনোনয়ন প্রত্যাশায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক আরমান আহমদ শিপলু, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আসাদ উদ্দিন আহমদ, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আজাদুর রহমান আজাদ ফরম সংগ্রহ করেছেন। তবে মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে কোনো মনোনয়ন প্রত্যাশী ফরম সংগ্রহ করেনি।

সারাবাংলা/এনআর/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর