Last Updated:
বীরভূম: ছাত্র-ছাত্রীদের জীবনে শিক্ষা এক বড় অধ্যায়। প্রত্যেক বাবা-মায়ের স্বপ্ন থাকে তার ছেলে অথবা মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে একজন মানুষের মত মানুষ করে গড়ে তুলবেন। আর সেই কারণেই ছেলেমেয়েদের কোনও এক ভাল স্কুলে ভরতি করা হয়।
বাবা-মায়ের পাশাপাশি একজন শিক্ষক অথবা শিক্ষিকা তার ছাত্র-ছাত্রীদের গুরুজন হিসেবে পাশে থাকেন। ছোট থেকেই ভুল ঠিক এর জ্ঞান দিয়ে থাকেন শিক্ষার্থীদের। আর সেই কারণেই প্রত্যেক বছর সেপ্টেম্বরের ৫ তারিখ পালন করা হয় শিক্ষক দিবস।
তবে শিক্ষক দিবসের কথা সকলেই জানেন কিন্তু, অনেকেই শোনেননি শিক্ষার্থী দিবসের কথা। হয়ত আপনিও ভাবছেন শিক্ষার্থী দিবস আসলে কী। বাংলার মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয়েছে শিক্ষার্থী দিবস।
গত বছরের মতো এবছরেও বীরভূমের জেলার নলহাটি থানার অন্তর্গত কয়থা S S হাই মাদ্রাসা স্কুলে শুরু হল ফুড ফেস্টিভ্যাল এর মাধ্যমে শিক্ষার্থী দিবস সপ্তাহ। যেখানে ছাত্রছাত্রীরা তাদের নিজের হাতে তৈরি বিভিন্ন খাবার প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরেছেন। শুধু তাই নয় এর সঙ্গে আয়োজন করা হয়েছিল এক অন্য অনুষ্ঠানের।
যেখানে ছাত্রছাত্রীদের বিভিন্ন গুণী ব্যক্তিত্বদের সঙ্গে সাক্ষাৎকার করানো হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবান্ন থেকে ডেপুটি সেক্রেটারি, নালন্দা বিশ্ববিদ্যালয় এর অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর, প্রাক্তন জেলা শাসক, হাই কোর্টের জাজ-সহ অন্যান্য বিশিষ্ট বাক্তিবর্গ। সেই সমস্ত বিশিষ্ট ব্যাক্তিবর্গদের সঙ্গে ছাত্র এবং ছাত্রীদের সাক্ষাৎকার করানোর স্কুল এর মূল উদ্দেশ্য, কারণ তারাও যেন সেই সমস্ত বাক্তিদের মত হতে আগামী দিনে উদ্যোগী হয়।
কয়থা স্কুলের প্রধান শিক্ষক জানান আগামী দিনে স্কুলের ছাত্র-ছাত্রীদের এক সুন্দর ভবিষ্যৎ দেওয়ার জন্যই স্কুলের তরফ থেকে এই শিক্ষার্থী দিবস সপ্তাহ পালন করা হচ্ছে। কারণ শিক্ষক দিবসের নামে ছাত্র-ছাত্রীরা পরিচিত হলেও শিক্ষার্থী দিবস সেইভাবে পালন করা হয় না তাই স্কুলের তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। স্কুলের এই উদ্যোগে খুশি ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবকেরা।
সৌভিক রায়
Kolkata,West Bengal
January 10, 2025 12:26 AM IST
West Medinipur News: ক্যানসার রোগীদের জন্য নিজেদের চুল দান করলেন দুই মহিলা!