বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
‘It’s A Compliment’: Taapsee Pannu On Jaya Bachchan Comparison Over ‘Rude’ Behaviour With Paparazzi | Exclusive | Bollywood News Brazil vs India: Vinicius Jr, Raphinha set for historic Kolkata showdown | Football News ‘বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতি-বিদ্যুৎ সংকট হবে না— এটা হতে পারে না’ লক্ষ্মীপুরে নকল ঘি বিক্রির অভিযোগে ডিলারকে ১ লাখ টাকা জরিমানা ৩৫০ কেজি নিম্নমানের ঘি ধ্বংস স্ত্রীর লাশ ঝুলে আছে ফ্যানের সাথে , স্বামী পলাতক সরকারি চাকরির ভাইভাতে নম্বর বৃদ্ধির প্রতিবাদে তিতুমীরে ছাত্রশক্তির মানববন্ধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৪৬৩ ৩ দেশে ইসরায়েলি পণ্য বর্জনের ঘোষণা, ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করল ইসরায়েল অবৈধ ভাবে সার মজুত করায় ১ মাসের কারাদণ্ড জুলাইয়ের রক্তের সাথে বেঈমানি, দেশ চাঁদাবাজি-লুটপাটের বস্তিতে পরিণত: মুক্তিযোদ্ধা সন্তান সমন্বয় পরিষদ

৫-১৯ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে অবহিতকরণ সভা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩১ মে, ২০২১
  • ৩৯৩ সময় দেখুন
৫-১৯ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে অবহিতকরণ সভা

সারাদেশের ন্যায় আগামী ৫ জুন শনিবার থেকে ১৯ জুন শনিবার পর্যন্ত চট্টগ্রামেও স্বাস্থ্যবিধি মেনে অনুষ্টিত হবে দুই সপ্তাহ ব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২১। ঐ সময়ে চট্টগ্রাম নগরী ও জেলায় মোট ১৩ লাখ ২৪ হাজার ৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলার ১৪ উপজেলায় এবার মোট ৭ লাখ ৯০ হাজার ৫০৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তন্মধ্যে ৬-১১ মাস বয়সী ৮৯ হাজার ৪৩৯ জন শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (১ লক্ষ আই.ইউ) ও ১২-৫৯ মাস বয়সী ৭ লাখ ১ হাজার ৬৫ জন শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (২ লক্ষ আই.ইউ) খাওয়ানো হবে। এছাড়া জেলার বাইরে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার ৪১টি ওয়ার্ডে ৬-১১ মাস বয়সী ৮১ হাজার ৫’শ শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৪ লক্ষ ৫২ হাজার শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। দুই সপ্তাহব্যাপী অনুষ্ঠিতব্য এ ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে আজ ৩১ মে ২০২১ ইংরেজি সোমবার সকাল ১১টায় চট্টগ্রাম জেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা সিভিল সার্জন কার্যালয়ের অডিটরিয়ামে অনুষ্টিত হয়। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. সেখ ফজলে রাব্বির সভাপতিত্বে ও জেলা স্বাস্থ্য তত্ত¡াবধায়ক সুজন বড়–য়ার সঞ্চালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর। মাল্টিমিডিয়ার মাধ্যমে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মোঃ সাঈদ হাসান ও ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ সেলিম উদ্দিন। বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের এমও সিএস ডা. মোঃ ওয়াজেদ চৌধুরী অভি ও এমওডিসি ডা. মোহাম্মদ নুরুল হায়দার প্রমূখ। সভায় চট্টগ্রাম জেলার ১৪ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগ ও ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সংশ্লিষ্ট সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের অধীন স্বাস্থ্য অধিদফতরের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্টান ও পুষ্টি সেবার বাস্তবায়নে জেলা সিভিল সার্জন কার্যালয় সভার আয়োজন করেন।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর বলেন, এবার ৫-১৯ জুন সময়ে চট্টগ্রাম নগরী ও জেলায় মোট ১৩ লাখ ২৪ হাজার ৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তন্মধ্যে জেলার ১৪ উপজেলায় ৬-১১ মাস বয়সী ৮৯ হাজার ৪৩৯ জন, ১২-৫৯ মাস বয়সী ৭ লাখ ১ হাজার ৬৫ জন, মহানগরী এলাকায় ৬-১১ মাস বয়সী ৮১ হাজার ৫০০ জন ও ১২-৫৯ মাস বয়সী ৪ লাখ ৫২ হাজার।
ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুর অপুষ্টি, অন্ধত্ব প্রতিরোধ, দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত, হাম ও ডায়রিয়াজনিত মৃত্যুর হার হ্রাসসহ সকল ধরণের মৃত্যুর হার হ্রাস করে। পরিবারের রান্নায় ভিটাামিন ‘এ’ সমৃদ্ধ ভোজ্য তেল ব্যবহার শিশুর জন্য যথেষ্ট উপকারী। মা ও শিশুর পুষ্টির জন্য গর্র্ভবতী ও প্রসূতি মায়েদের স্বাভাবিকের চেয়ে বেশি করে ভিটামিন ‘এ’ সমৃদ্ধ প্রাণিজ ও উদ্ভিজ্জ খাবার খেতে দিতে হবে। এ কর্মসুচী সফল করতে সকল ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কোন শিশু যাতে ভিটামিন ‘এ’ ক্যাসসুল খাওয়ানো থেকে বাদ না পড়ে সে লক্ষ্যে সর্বত্র মাইকিং করে জনগণকে জানান দেয়া হবে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রচার-প্রচারণা অব্যাহত রাখতে সরকারী প্রতিষ্টান, জনপ্রতিনিধি, আনসার-ভিডিপি ও এনজিও সংস্থাগুলোকে এগিয়ে আসতে হবে। সরকারী কর্মকর্তা, মাঠকর্মী ও স্বেচ্ছাসেবক বাহিনী শিশুদেরকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কাজে নিয়োজিত থাকবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। স্বাস্থ্য সেবার উন্নয়নে তিনি নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি জানান, করোনাকালীন এ সময়ে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে শুক্রবার ব্যতীত চট্টগ্রাম জেলা সদর হাসপাতালসহ ১৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, প্রত্যেক ইউনিয়ন সাব-সেন্টার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকগুলোতে এবার ৬-১১ মাস বয়সী ৮৯ হাজার ৪৩৯ জন শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৭ লাখ ১ হাজার ৬৫জন শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। যে সব স্বাস্থ্য কেন্দ্রে দুই দিন ইপিআই কার্যক্রম চলমান রয়েছে সেখানে সপ্তাহে ৪ দিন ও ইপিআই কার্যক্রম নেই এমন কেন্দ্রগুলোতে ঐ বয়সী শিশুদেরকে সপ্তাহে ৬ দিন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া জেলার বাইরে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার ৪১টি ওয়ার্ডে ৬-১১ মাস বয়সী ৮১ হাজার ৫’শ শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৪ লক্ষ ৫২ হাজার শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ####

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর