বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

৫.৩ মাত্রার ভূমিকম্পে এবার কেঁপে উঠল মিয়ানমার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৮০ সময় দেখুন
৫.৩ মাত্রার ভূমিকম্পে এবার কেঁপে উঠল মিয়ানমার


ঢাকা: মিয়ানমার (বার্মা) ও থাইল্যান্ডের সীমান্ত এলাকায় ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৯ মিনিটে এটি অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্র ছিল মিয়ানমারের দাওয়ে এলাকা, যা বাংলাদেশ থেকে প্রায় ২৬৭ কিলোমিটার দূরে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এই তথ্য জানিয়েছে। প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি, তবে স্থানীয় জরুরি সেবা ও প্রশাসন সতর্ক অবস্থায় আছে।

গত শুক্রবার বাংলাদেশে আঘাত হানে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প, যাতে অন্তত ১০ জন প্রাণ হারান। এর পরদিন (শনিবার) আরও তিনবার মৃদু কম্পন অনুভূত হয়।

ভারতের ভূকম্পনবিদ্যা সংস্থা (এনসিএস) জানায়, মিয়ানমারেও শনিবার তিনটি কম্পন হয়। সকাল ৬টা ৪১ ও ৭টা ১৯ মিনিটে যথাক্রমে ৩ দশমিক ৫ ও ৩ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। রাত ১১ টা ১ মিনিটে আরও একটি ৩ দশমিক ৪ মাত্রার কম্পন হয়। তবে এগুলোতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর