রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

৬৫ দিন ধরে নিখোঁজ নবাবগঞ্জ বিএনপির সভাপতি, ফখরুলের উদ্বেগ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১১৫ সময় দেখুন


স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৫ ০৩:০৭

ঢাকার নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজাদুল ইসলাম হাই পান্নু। ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকার নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজাদুল ইসলাম হাই পান্নু ৬৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত ৮ জানুয়ারি বাসা থেকে ব্যক্তিগত কাজে রাজশাহীর উদ্দেশে বের হয়ে এখন পর্যন্ত বাসায় ফেরেননি। কোথাও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১৬ মার্চ) দিবাগত রাত সোয়া ১ টায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, ‘নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজাদুল ইসলাম হাই পান্নুর হদিস নেই ৬৫ দিন ধরে। গত ৮ জানুয়ারি বাসা থেকে রাজশাহীর উদ্দেশে বের হলেও এখনো সন্ধান মেলেনি তার। মোবাইলটি বন্ধ রয়েছে।’

মির্জা ফখরুল বলেন, ‘এ ব্যাপারে তার ছেলে সিহাব তমাল নবাবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন। এর পর থেকে প্রশাসনের পক্ষ থেকে তাকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে বলা হলেও এখনো তার কোন খোঁজ পাওয়া যায়নি। ফলে নানা শঙ্কার মধ্যে দিন কাটাচ্ছে পান্নুর পরিবার। বিষয়টি নিয়ে তার পরিবারের পাশাপাশি দলের নেতাকর্মীদের মাঝে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে।’

ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে পান্নুকে খুজেঁ বের করে তার পরিবারের কাছে হস্তান্তরের জন্য সরকারসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছেন মির্জা ফখরুল।

সারাবাংলা/এজেড/পিটিএম

আজাদুল ইসলাম হাই পান্নু
নবাবগঞ্জ উপজেলা বিএনপি
নিখোঁজ
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
সভাপতি





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর