মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

৯ দিনের ছুটিতে যাচ্ছে চবি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৭৮ সময় দেখুন
৯ দিনের ছুটিতে যাচ্ছে চবি


চবি: শরৎকালীন ছুটি ও দুর্গাপূজা উপলক্ষ্যে ৯ দিনের ছুটিতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।

রোববার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (অ্যাকাডেমিক) এস এম আকবর হোছাইনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপূজাসহ শরৎকালীন ছুটি উপলক্ষ্যে আগামী ১৮ অক্টোবর (রোববার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও অফিস বন্ধ থাকবে।

এদিকে ছুটি শুরুর আগে শুক্র ও শনিবার এবং ছুটি শেষ হওয়ার পর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সব মিলিয়ে টানা ৯ দিন বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর