বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

৯ সংগঠন নিয়ে ‘মওলানা ভাসানী ব্রিগেড’ প্যানেল ঘোষণা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ২৫২ সময় দেখুন
৯ সংগঠন নিয়ে ‘মওলানা ভাসানী ব্রিগেড’ প্যানেল ঘোষণা


জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে বাম রাজনৈতিক সংগঠন সহ ৯ সাংস্কৃতিক সংগঠন নিয়ে ‘মওলানা ভাসানী ব্রিগেড’ নামের সমন্বিত প্যানেল ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাষাশহিদ রফিক ভবনের সামনে এ প্যানেল ঘোষণা করা হয়।

ঘোষিত প্যানেলে সহ-সভাপতি হিসেবে রয়েছেন-বিশ্ববিদ্যালয় শাখা উদীচীর সভাপতি গৌরব ভৌমিক। সাধারণ সম্পাদক পদে রয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফন্টের সভাপতি ইভান তাহসিব এবং সহ-সাধারণ সম্পাদক পদে লড়বেন শাখা সমাজতান্ত্রিক ছাত্রফন্টের সাধারণ সম্পাদক শামসুল আলম মারুফ।

এছাড়াও মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে খিজির আল সিফাত, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে জয় ভুঁইয়া, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে রিয়াদ হোসেন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে নু মং প্রূ মারমা, আইন ও মানবাধিকার সম্পাদক পদে লড়বেন আফিকা লেবিন মৌমি।

এছাড়াও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে খিজির আল সিফাত, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে সালমান সাদ, ক্রীড়া সম্পাদক পদে মোমুগ্ধ আনন, পরিবহন সম্পাদক হিসেবে মনোনিত হয়েছেন মোহাম্মদ মাহীন, সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক পদে আমরিন জাহান অপি, পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে লড়বেন মুবাশিরা।

প্যানেলের নির্বাহী সদস্য পদে নির্বাচন করবেন সুমাইয়া আবেদীন ঋতিকা, তাজওয়ার ইসলাম, সাগ্নিকা চক্রবর্তী, রোদ মুক্তাদির, শাহরিয়ার আদিব, রিদি, পল্লব।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর