বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে — পানিসম্পদ মন্ত্রী কর্ণফুলীতে দেয়াল ধসে নিহত ১, আহত ৩ দৌলতপুরে সন্ত্রাসী হামলায় গ্রাম ডাক্তার জাহাঙ্গীর আহত Another day, another record! Vaibhav Sooryavanshi scripts IPL history, becomes fastest to … | Cricket News কর্ণফুলীতে ভুয়া অভিযোগের বিরুদ্ধে অভিযোগ, অপপ্রচারের শিকার শেখ মুহাম্মদ ভূঞাপুরে মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণ করে হাত পা বেধে ফেলে যায় ধান ক্ষেতে Farhan Akhtar Reacts To Don 3 Controversy; Deepika Padukone Makes First Appearance After Pregnancy Announcement | Bollywood News কালিয়াকৈরে ট্রাক উদ্ধার, ৫৯০ বস্তা চাউল সহ আটক -২ কালিয়াকৈরে স্ত্রীর করা নির্যাতন মামলায় আবু তালহা আটক ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড দিবস পালিত

অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে এক লাখ টাকা দেবে জামায়াত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১২১ সময় দেখুন
অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে এক লাখ টাকা দেবে জামায়াত


ঢাকা: রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে একটি পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে এবং আরও কয়েকজন গুরুতরভাবে আহত হয়েছেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পোশাক কারখানা ও রাসায়নিক গুদাম পরিদর্শন করেন। তিনি কারখানার বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এছাড়াও তিনি ঘটনাস্থলে উপস্থিত প্রশাসনের, আইনশৃঙ্খলা বাহিনীর ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করেন।

এ সময় আমিরে জামায়াতের সঙ্গে ছিলেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের নায়েবে আমির আবদুর রহমান মুসা, ঢাকা-১৪ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম (আরমান) এবং ঢাকা-১৬ আসনে জামায়াত মনোনীতি এমপি প্রার্থী কর্নেল (অব.) আবদুল বাতেন।

পরিদর্শনকালে তিনি নিহত ও আহতদের বিষয়ে খোঁজখবর নেন এবং নিহতদের প্রত্যেক পরিবারের জন্য তাৎক্ষণিকভাবে এক লক্ষ টাকা করে অনুদান ঘোষণা করেন। একই সঙ্গে এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংগঠনের দায়িত্বশীলদের নির্দেশ দেন।

আমিরে জামায়াত নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, এ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। তিনি নিহত ও আহতদের পরিবারের সহায়তায় সরকার, সমাজের বিত্তবান ব্যক্তি, মানবিক সংস্থা, সংগঠন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

এর আগে এক বিবৃতিতে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন, আহতদের প্রতি গভীর সমবেদনা জানান। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে নিরপেক্ষ তদন্ত পরিচালনা করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও আহতদের সর্বাত্মক চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom