বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয় কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত। স্কুল ব্যাগে বিশেষ কৌশলে ৮ হাজার ইয়াবা পাচারের সময় ৩ রোহিঙ্গা মাদক কারবারি আটক জাতীয় বিশ্ববিদ্যালয়ে পুনর্নিয়োগ পেলেন এ কে এম ওয়াহিদুজ্জামান বাগমারায় ব্যবসায়ীকে হামলার অভিযোগ

অগ্রণী ব্যাংকের লকারে শেখ হাসিনার ৮৩৩ ভরি সোনা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ২৬৩ সময় দেখুন
অগ্রণী ব্যাংকের লকারে শেখ হাসিনার ৮৩৩ ভরি সোনা


ঢাকা: অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ের লকারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি লকারে ৮৩২ দশমিক ৫ ভরি সোনা পাওয়া গেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে এনবিআরের সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, আদালতের অনুমতি নিয়ে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) ও দুদকের একটি দল ওই লকার দু’টি খোলে। লকার দুটিতে ৮৩২ দশমিক ৫ ভরি সোনা পাওয়া গেছে। ওই লকার দুটি জব্দ করেছিল এনবিআরের গোয়েন্দা সেল-সিআইসি।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় থাকা ওই লকার দুটি জব্দ করা হয় বলে সারাবাংলাকে ওই সময় জানিয়েছিলেন সিআইসির মহাপরিচালক আহসান হাবীব। লকার দুটি খুলতেও আইনি পক্রিয়ায় যেতে হবে বলেও জানান তিনি।

সিআইসির ডিজি জানান, অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় থাকা শেখ হাসিনার দুটি লকার জব্দ করা হয়েছে। এর মধ্যে ৭৫৩ নম্বর লকারের চাবি নম্বর ২০০ ও ৭৫১ নম্বর লকারেরর চাবি নম্বর ১৯৬।

তারও আগে, গত ১০ সেপ্টেম্বর পূবালী ব্যাংক মতিঝিল শাখায় থাকা শেখ হাসিনার একটি লকার জব্দ করে সিআইসি। পূবালী ব্যাংকের সেনা কল্যাণ ভবনে অবস্থিত ওই লকারের নম্বর ১২৮।

সিআইসির মহাপরিচালক সারাবাংলাকে সেদিন বলেন, ‘মতিঝিলের পূবালী ব্যাংকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি লকার জব্দ করা হয়েছে। লকার নম্বর ১২৮। আইনি প্রক্রিয়ায় সেটি খুলতে হবে। একটি চাবি মালিকের কাছে থাকে। আরেকটি ব্যাংকের কাছে। হয়তো লকারে কিছু আছে। আবার কিছু নাও থাকতে পারে। কিন্তু লকার তো আছে। আমরা এখন আইনি প্রক্রিয়ায় যাব।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom