বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

অতীতের কিছু রায় বাতিল করতে পারেন মার্কিন সুপ্রিম কোর্ট

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ২১২ সময় দেখুন
অতীতের কিছু রায় বাতিল করতে পারেন মার্কিন সুপ্রিম কোর্ট


আগামী কয়েক মাসে অতীতের কিছু রায় বাতিল করতে পারেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের রক্ষণশীল বিচারপতিরা আগের সিদ্ধান্তগুলোর প্রতি কতটা বাধ্য থাকা উচিত— তা নতুন করে বিবেচনা করছেন।

রোববার (৬ ডিসেম্বর) রয়টার্সের খবরে বলা হয়েছে, বর্তমানে মার্কিন সুপ্রিম কোর্টে রক্ষণশীল বিচারপতিদের সংখ্যাগরিষ্ঠতা ছয়-তিন। এই রক্ষণশীল বিচারপতিরা সাম্প্রতিক বছরগুলোতে একাধিক পুরোনো রায় বাতিল করে মার্কিন আইনে বড় ধরনের পরিবর্তন এনেছে। যেমন— ২০২২ সালে গর্ভপাত–অধিকার সীমিত করার রায়।

সোমবার (৮ ডিসেম্বর) এমন আরেকটি ঐতিহাসিক মামলার রায় নিয়ে শুনানি হতে যাচ্ছে। ১৯৩৫ সালের একটি নজির, যা প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত করেছিল, যেটা সোমবারের মামলার মূল বিষয়। মামলাটি ডোনাল্ড ট্রাম্প কর্তৃক কংগ্রেসের প্রতিষ্ঠিত একটি ফেডারেল সংস্থার কর্মকর্তাকে বরখাস্ত করার বৈধতা নিয়ে। সংস্থাটিকে প্রেসিডেন্টের হস্তক্ষেপ থেকে রক্ষা করার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল।

ট্রাম্পের বিচার বিভাগ সুপ্রিম কোর্টকে সেই নজির বাতিল করতে বলেছে। মূলত এ ধরনের পদক্ষেপ রিপাবলিকান প্রেসিডেন্টের ক্ষমতা আরও বিস্তৃত করবে।

সোমবারের মামলার কেন্দ্রবিন্দু Humphrey’s Executor v. United States— ১৯৩৫ সালের একটি সিদ্ধান্ত, যেখানে কংগ্রেস কিছু ফেডারেল সংস্থাকে প্রেসিডেন্টের সরাসরি নিয়ন্ত্রণের বাইরে রাখার ক্ষমতা পায়।

ফেডারেল ট্রেড কমিশনের সাবেক ডেমোক্র্যাট সদস্য রেবেকা স্লটারকে ট্রাম্প ২০১৮ সালে বরখাস্ত করেন। তিনি তা চ্যালেঞ্জ করেছেন। ট্রাম্প প্রশাসন বলছে, ১৯৩৫ সালের সিদ্ধান্তটি “ভীষণ ভুল”—কারণ সংবিধান প্রেসিডেন্টকে নির্বাহী শাখার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ দেয়।

এ ছাড়া, মঙ্গলবার আরেকটি মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। ওই শুনানিতে ট্রাম্প প্রশাসন ২০০১ সালের নির্বাচনি অর্থ ব্যয়ের সীমা–সংক্রান্ত একটি রায় বাতিলের অনুরোধ করেছে। আবার লুইজিয়ানার রিপাবলিকানরা কংগ্রেসনাল মানচিত্র নিয়ে আরেক মামলায় ১৯৮৬ সালের একটি পুরোনো নির্বাচনি আইনসংক্রান্ত রায় বাতিল করতেও বলেছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর