বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে — পানিসম্পদ মন্ত্রী কর্ণফুলীতে দেয়াল ধসে নিহত ১, আহত ৩ দৌলতপুরে সন্ত্রাসী হামলায় গ্রাম ডাক্তার জাহাঙ্গীর আহত Another day, another record! Vaibhav Sooryavanshi scripts IPL history, becomes fastest to … | Cricket News কর্ণফুলীতে ভুয়া অভিযোগের বিরুদ্ধে অভিযোগ, অপপ্রচারের শিকার শেখ মুহাম্মদ ভূঞাপুরে মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণ করে হাত পা বেধে ফেলে যায় ধান ক্ষেতে Farhan Akhtar Reacts To Don 3 Controversy; Deepika Padukone Makes First Appearance After Pregnancy Announcement | Bollywood News কালিয়াকৈরে ট্রাক উদ্ধার, ৫৯০ বস্তা চাউল সহ আটক -২ কালিয়াকৈরে স্ত্রীর করা নির্যাতন মামলায় আবু তালহা আটক ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড দিবস পালিত

অতীতে উন্নয়নের নামে রাষ্ট্রীয় সম্পদ লুট হয়েছে: কামাল হোসেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৭২ সময় দেখুন
অতীতে উন্নয়নের নামে রাষ্ট্রীয় সম্পদ লুট হয়েছে: কামাল হোসেন


ঢাকা: ঢাকা-৫ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ কামাল হোসেন বলেছেন, অতীতে যারা ক্ষমতায় ছিল তারা উন্নয়নের নামে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করেছে। মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করেছে। উন্নয়ন ব্যয় অতিরিক্ত নির্ধারণ করে নিজেদের দলীয় নেতাকর্মীদের লুটপাটের সুযোগ করে দিয়েছিল। একেকটা রাজনৈতিক দলের তৃণমূলের একজন কর্মী পর্যন্ত কোটি-কোটি টাকার মালিক হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে যাত্রাবাড়ী থানাধীন (৬২ নম্বর ওয়ার্ড) গোবিন্দপুরে মোখলেছ মাদব্বর সড়ক সিসি ঢালাই কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘জামায়াতে ইসলামী কখনো ক্ষমতায় না বসলেও দেশ ও জাতির যেকোনো প্রয়োজনে সবার আগে সবখানে ছুটে গিয়েছে এবং যাবে। জামায়াতে ইসলামীর ৪ দফা রাজনৈতিক কর্মসূচির অন্যতম একটি হচ্ছে সমাজ সংস্কার ও সমাজ সেবা। এরই ধারাবাহিকতায় জামায়াতে ইসলামী ব্যাপক ভিত্তিক সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. জসিমউদদীনের সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে মোখলেস মাদবর সড়কের সংস্কার (সিসি ঢালাই) কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগরীর মজলিসে শুরা সদস্য ও যাত্রাবাড়ী মধ্য থানা আমির অ্যাডভোকেট এ কে আজাদ খান, মহানগরীর মজলিসে শুরা সদস্য ও থানা সেক্রেটারি মাওলানা মো. ইমাম হোসেন।

এলাকাবাসীর মধ্যে হতে উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও সমাজ সেবক মো. মাহবুবুর রহমান, মোহাম্মদ শাহজাহান, ব্যাংকার মো. ইলিয়াস হোসাইন, মো. রেজাউল করিম, মো. রমজান আলী। যুব নেতা মোহাম্মদ কামাল হোসেন, শিক্ষাবিদ মো. সামিউল ইসলাম, ব্যবসায়ী ও সমাজসেবক হাফেজ মো. হারুনুর রশিদ। ব্যাংকার ও সমাজ সেবক মো. ফারুক আহমেদ। সমাজসেবক মাওলানা মো. দ্বীন ইসলাম ও মাওলানা মো. আবু জাফর। সমাজসেবক রহমতুল্লা খান প্রিন্স, হাকিম রায়হান, মো. অপু, মো. সোহাগ, ইঞ্জিনিয়ার শাহজাহান মাসুদ, মো. রিপন ও হাফেজ শাহাদাত হোসেন প্রমুখ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom