শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাজেকে পর্যটকদের জীবন রক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসায় পার্বত্য নাগরিক অধিকার পরিষদ সিএমপি’র চকবাজার থানার অভিযানে আলোচিত ডিডিএন অফিসে হামলা-ভাঙচুরের ঘটনায় সিসিটিভি ফুটেজে শনাক্ত অন্যতম হামলাকারী মোঃ রাজ্জাক ওরফে চিকনা রাজু গ্রেফতার হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর সিএমপি বাকলিয়া থানার পুলিশ কর্তৃক পরিচালিত অভিযানে চোরাইকৃত মালামাল উদ্ধার সহ এক জন চোর গ্রেফতার হরমুজ প্রণালিতে ইরানের হামলায় ৭টি জাহাজে আগুন সহপাঠীদের কাঁদিয়ে না ফেরার দেশে রাবির সেই চেসি ত্রিপুরা Raghav Chadha Calls Himself ‘Luckiest Husband In The World’ As He Celebrates Parineeti Chopra’s Birthday | Photos | Bollywood News Asian Para Games 2026: Harvinder Singh, Vijay Sundi strike gold in men’s recurve doubles | Asian Para Games 2026 News সাজেক পরিস্থিতিতে সঠিক পদক্ষেপ নিতে জামায়াত আমিরের আহ্বান ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস দিলেন দীনেশ ত্রিবেদী

‘অত্যাচার সহ্য করে গণতন্ত্রের জন্য লড়েছেন খালেদা জিয়া’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ২৩৩ সময় দেখুন
‘অত্যাচার সহ্য করে গণতন্ত্রের জন্য লড়েছেন খালেদা জিয়া’


ঢাকা: প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রকে এগিয়ে নিতে অনবরত সংগ্রাম করেছেন এবং ব্যক্তিগত কষ্ট ও ত্যাগ স্বীকার করেছেন বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ‘ম্যাডামের (খালেদা জিয়া) জন্য দোয়া করতে এসেছি। আল্লাহ তাআলা উনাকে বেহেস্ত নসিব করুন। এটা দুঃখজনক যে, সব স্বাভাবিক মৃত্যু মেনে নেওয়া যায়, কিন্তু খালেদা জিয়ার এই মৃত্যু মেনে নেওয়া খুবই কষ্টকর। কারণ তাকে দীর্ঘদিন নির্যাতন করা হয়েছিল, চিকিৎসা বঞ্চিত রাখা হয়েছিল এবং এমন পরিস্থিতিতে রাখা হয়েছিল যেন তিনি বাঁচতে না পারেন।’

তিনি আরও বলেন, ‘এই যন্ত্রণার মধ্যেও তিনি দেশের মানুষের জন্য সব কিছু সহ্য করেছিলেন। উনারই ত্যাগে ও আন্দোলনে আজকে বাংলাদেশ গণতন্ত্রের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে। শুধু দুঃখের বিষয়, উনি এই গণতন্ত্রের সুফল দেখতে পারেননি।’

উল্লেখ্য, চিকিৎসার কারণে চল্লিশ দিন হাসপাতালে থাকার পর ৩০ ডিসেম্বর ভোরে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু হয়। পরদিন জাতীয় সংসদের সামনে জনসমুদ্রের মধ্যে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে জিয়া উদ্যানে স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর