শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
হাম ও হামের উপসর্গে ১৬ দিনে ৭৮ শিশুর মৃত্যু মক্কায় মসজিদে ‘অশালীন কর্মকাণ্ডে’র দায়ে বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর মেধার স্বীকৃতিস্বরূপ ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী Jailer 2 Day 1 Box Office Collection: Rajinikanth’s Film Crosses Rs 50 Crore Mark In Just 24 Hours | Tamil Cinema News Opaque selection, forced doubles pairing: Para-shuttlers challenge Para Asian Games non-selection in Delhi HC | Asian Para Games 2026 News শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান

অনলাইনে যাচাই করা যাবে শিক্ষক নিবন্ধন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২১ জুন, ২০২১
  • ৩৩৮ সময় দেখুন
অনলাইনে যাচাই করা যাবে শিক্ষক নিবন্ধন


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: জুলাই মাসের প্রথম দিন থেকে শিক্ষক নিবন্ধন সনদ যাচাইয়ের কাজ শুরু হবে। সেবা সহজ করতে  এবার এটি অনলাইনে করা হবে  বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

সোমবার (২১ জুন) এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে এনটিআরসিএ। আদেশে জানানো হয়, নিবন্ধনধারী শিক্ষকদের নিবন্ধন সনদ যাচাইয়ের আবেদন অনলাইনে গ্রহণ ও অনলাইনে যাচাই প্রতিবেদন প্রকাশের ব্যবস্থা নেওয়া হয়েছে।

এনটিআরসিএ বলছে, যেসব প্রতিষ্ঠান নিবন্ধনধারী কোনো শিক্ষকের নিবন্ধন যাচাই করতে ইচ্ছুক সেসব প্রতিষ্ঠান office@ntrca.gov.bd মেইলে সংশ্লিষ্ট শিক্ষকের নিবন্ধন সনদ ও নিয়োগপত্র প্রতিষ্ঠান থেকে সত্যায়িত করে পাঠাতে হবে।

যে মেইলে প্রতিষ্ঠান যাচাই প্রতিবেদন পেতে ইচ্ছুক, তা ফরোয়ার্ডিং পত্রে উল্লেখ করতে হবে। সনদ যাচাইয়ে কোনো ফি দিতে হবে না। ফরওয়ার্ডিং পত্রে উল্লেখ করা মেইলে যাচাই প্রতিবেদন পাঠানো হবে এবং এনটিআরসিএ ওয়েবসাইট (http://www.ntrca.gov.bd/) থেকে যাচাই প্রতিবেদন ডাউনলোড ও প্রিন্ট করা যাবে। এই নির্দেশনা এক জুলাই থেকে কার্যকর হবে।

সারাবাংলা/টিএস/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর