শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

অনার্স-মাস্টার্স কলেজে সর্বোচ্চ ৫-৭ শিক্ষক এমপিওভুক্ত হতে পারবেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ২৩৮ সময় দেখুন
অনার্স-মাস্টার্স কলেজে সর্বোচ্চ ৫-৭ শিক্ষক এমপিওভুক্ত হতে পারবেন


ঢাকা: বেসরকারি অনার্স-মাস্টার্স কলেজের সাতজন করে শিক্ষককে এমপিওভুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সিদ্ধান্ত অনুযায়ী, অনার্স পর্যায়ের প্রতিষ্ঠানে পাঁচজন এবং মাস্টার্স পর্যায়ের কলেজের সাতজন শিক্ষক এমপিওভুক্ত হতে পারবেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় উপস্থিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কর্মকর্তা জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে সকল কলেজে উচ্চমাধ্যমিক এবং ডিগ্রি রয়েছে সেখানকার একজন করে শিক্ষক এমপিওভুক্ত হতে পারবেন। এটি আগে থেকেই ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী যে সকল কলেজে অনার্স-মাস্টার্স চালু রয়েছে সেখানকার সাতজন শিক্ষক এমপিওভুক্ত হতে পারবেন।

কর্মকর্তা আরও বলেন, যে সকল প্রতিষ্ঠানে কেবল অনার্স চালু রয়েছে সেখানকার পাঁচজন শিক্ষক এমপিওভুক্ত হতে পারবেন। আর অনার্স চালু থাকা কলেজে যদি মাস্টার্সও চালু থাকে তাহলে অতিরিক্ত আরও দুইজন শিক্ষক এমপিওভুক্ত হতে পারবেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর