বিরাট এদিন বলেন, ‘‘অনুষ্কা ২০১৪ সাল থেকে এখানে আসছে। ১১ বছর ধরে আরসিবিকে সমর্থন করছে। অর্থাৎ ওরও ১১ বছর হয়ে গেল। মাঠে এসে ম্যাচের পর ম্যাচ দেখেছে। হতাশাজনক ম্যাচ দেখেছে। একটুর জন্য আমাদের ট্রফি হাতছাড়া করতে দেখেছে। আপনি যাতে খেলতে পারেন, সেটার জন্য আপনার জীবনসঙ্গী যা সব করে, যে সব ত্যাগ স্বীকার করে, অঙ্গীকার প্রকাশ করে, যে কোনও পরিস্থিতিতে আপনাকে সমর্থন করে, সেটা ভাষায় প্রকাশ করতে পারব না।’’ (Photo: AP)