বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

অপুষ্টিতে ১০ লাখ আফগান শিশুর মৃত্যুর আশঙ্কা করছে ইউনিসেফ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ২৮০ সময় দেখুন
অপুষ্টিতে ১০ লাখ আফগান শিশুর মৃত্যুর আশঙ্কা করছে ইউনিসেফ


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক :: তীব্র অপুষ্টিতে ভোগার পর বিনা চিকিৎসায় এ বছরের মধ্যে আফগানিস্তানে ১০ লাখের মতো শিশুর মৃত্যু হতে পারে বলে সতর্ক করে দিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ।সোমবার সংস্থাটি এক বিবৃতিতে এ আশঙ্কার কথা জানায়।  খবর ডেইলি সাবাহর।

বিবৃতিতে ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিটা ফোর বলেন, আফগানিস্তানজুড়ে ১ কোটি শিশুর বেঁচে থাকার জন্য মানবিক সহায়তা দরকার।  বর্তমানে ৪২ লাখের মতো শিশু বিদ্যালয়ে যেতে পারছে না, এরমধ্যে ২২ লাখের মতো মেয়ে শিশু।

ওই বিবৃতিতে বলা হয়, তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে চার লাখ ৩৫ হাজার শিশু এবং নারী অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন।

হেনরিটা বলেন, ‘আফগানিস্তানে বর্তমানে শিশুরা নানা জটিলতার মুখোমুখি হচ্ছে। আমরা অনুমান করছি, সামনের দিনগুলোতে দেশটির নারী ও শিশুদের আরও বেশি মানবিক সহায়তার প্রয়োজন হবে।’

শিশুদের নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘের সংস্থাটি তালেবান এবং অন্যান্য গোষ্ঠীর প্রতি আহ্বান জানায়।

 

 



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom