শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

অপ্রচারকারীর বিরুদ্ধে অনলাইনে সোচ্চার হওয়ার আহ্বান নওফেলের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৫০ সময় দেখুন
অপ্রচারকারীর বিরুদ্ধে অনলাইনে সোচ্চার হওয়ার আহ্বান নওফেলের


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: যারা বাংলাদেশের সংবিধান, সংস্কৃতি ও মূল্যবোধে বিশ্বাস করে না, বিদেশে বসে যারা দেশের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ অনলাইনে অপপ্রচার চালায়, তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসীদের সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

রোববার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে এ আহ্বান জানান।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট অনলাইনে সোচ্চার হবে। প্রতিষ্ঠাবার্ষিকীতে এটাই হোক আমাদের অঙ্গীকার। অবশ্যই আমরা সাংস্কৃতিক কর্মকাণ্ড করব। তবে গুরুত্বপূর্ণ সংগঠন হিসেবে বিএনপি-জামাতের বিরুদ্ধে সাংস্কৃতিক কর্মীরা দাঁতভাঙা জবাব দেবেন।’

নওফেল বলেন, ‘বিদেশে বসে দেশের বিরুদ্ধে কনক সারওয়ার, ডেভিড বার্গম্যানসহ যারা অপ্রচার চালাচ্ছেন, তাদের প্রতিহত করার জন্য রাজপথে প্রতিবাদের পাশাপাশি অনলাইনে সক্রিয়ভাবে প্রতিবাদ জানাতে হবে।’

তালেবানের সঙ্গে তারেক রহমানের সম্পর্ক রয়েছে উল্লেখ করে নওফেল বলেন, ‘তারেক রহমান বাংলাদেশকে তালেবানি রাষ্ট্র বানাতে চেয়েছিল। তারা ক্ষমতায় আসার পর তালেবান নেতাদের সঙ্গে মিটিং করেছিলেন। আগেরবার যখন তালেবান ক্ষমতায় এলো, তখন আফগানিস্তানে বাংলাদেশের একটি গোষ্ঠী প্রশিক্ষণ নিতে যায়। এদের সঙ্গে এক টেবিলে বসে খুন করার জন্য পরিকল্পনা শুরু করে।’

নওফেল আরও বলেন, ‘যারা খুনের রাজনীতি বিশ্বাস করে, পরিকল্পিতভাবে খুন করে, তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। আমাদের আহসানুল্লাহ মাস্টার সাহেবসহ অনেকেই তাদের হাতে খুন হয়েছে। একারণে নেতাকর্মীদের এসব বিষয়ে আরও সোচ্চার ও সক্রিয় হতে হবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি ফাল্গুনী হামিদসহ সংশ্লিষ্টরা।

সারাবাংলা/টিএস/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর