শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
Jailer 2 Day 1 Box Office Collection: Rajinikanth’s Film Crosses Rs 50 Crore Mark In Just 24 Hours | Tamil Cinema News Opaque selection, forced doubles pairing: Para-shuttlers challenge Para Asian Games non-selection in Delhi HC | Asian Para Games 2026 News শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান মসজিদে অনৈতিক কাজের অপরাধে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর স্মার্টওয়াচ কেনার আগে যা অবশ্যই খেয়াল রাখবেন সারের ডিলার নিয়োগে অনিয়ম তদন্তসহ জামায়াতের ৬ দাবি ‎

অফুরন্ত Doc, Sheet তৈরির দিন শেষ, বদল এল Google Workspace-এর পলিসিতে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩০ মে, ২০২১
  • ৪১৩ সময় দেখুন
অফুরন্ত Doc, Sheet তৈরির দিন শেষ, বদল এল Google Workspace-এর পলিসিতে


#নয়াদিল্লি: বিগত দিনে অনেকটাই বদলেছে Google। নানা ধরনের ফিচার এনে আরও আধুনিক করা হয়েছে ইন্টারফেস। এবার নতুন প্রযুক্তি যুক্ত হল Google Workspace-এ।

Google নতুন পলিসি আপডেট করেছে। ৫ এপ্রিল Google-এর একটি ব্লগ পোস্ট অনুসারে, ২০২২ সালের ১ ফেব্রুয়ারি থেকে সমস্ত Slides, Docs, Sheets, Drawings, Forms, ও Jamboard ফাইলগুলি Towards Storage হিসেবে ধরা হবে।

এর আগে সার্চিং সংস্থা Google ঘোষণা করেছিল যে ২০২১ সালের ১ জুন থেকে Google Photo-তে আপলোড করা সমস্ত নতুন ফটো এবং ভিডিওগুলি প্রতিটি Google অ্যাকাউন্টের সঙ্গে নিখরচায় ১৫ গিগাবাইট স্টোরেজ অর্থাৎ ব্যবহারকারী Google One সদস্য হিসাবে যে অতিরিক্ত স্টোরেজ কিনেছেন তার সঙ্গে ধরা হবে। একইভাবে, সর্বশেষ আপডেট অনুসারে, ১ ফেব্রুয়ারি ২০২২-এর পরে তৈরি নতুন যে কোনও Slides, Docs, Sheets, Drawings, Forms, ও Jamboard ফাইল স্টোরেজ হিসেবে গণনা করা হবে।

এক্ষেত্রে একটা সুবিধা রেখেছে Google, যদি ব্যবহারকারীর ২০২২-এর ১ ফেব্রুয়ারির আগের কোনও তথ্য তৈরি করার পরে সেভ করা থাকে, তার জন্য আলাদা টাকা খরচ করতে হবে না। ওই সময়ের পরে আপার ওয়ার্কস্পেসের জন্য টাকা খরচ করতে হবে। এই পরিবর্তনটি ব্যবহারকারীদেরকে প্রভাবিত করবে। এর আগে, সংস্থা ব্যক্তিগত Google অ্যাকাউন্টগুলির জন্য স্টোরেজ নীতি পরিবর্তন করার কথা ঘোষণা করেছিল যা ২০২১ সালের ১ জুন থেকে কার্যকর করা হবে। আগের ঘোষণা অনুসারে, এই আপডেট Google Photo এবং Google Drive-এর ক্ষেত্রে প্রযোজ্য হবে।

নতুন আপডেট Google Workspace এবং G Suite Licenses-এর সমস্ত ব্যবহারকারীদের জন্যও প্রযোজ্য হবে। এবার অ্যাডমিনরা তাঁদের ফটো এবং ড্রাইভ বিভাগগুলির স্টোরেজ কত থাকছে তা দেখতে পাবেন। যে অ্যাডমিনরা নিজেদের ব্যবসা, এন্টারপ্রাইজ ও শিক্ষা সংক্রান্ত G Suite সংস্করণ নিয়েছেন, তাঁরা নিজেদের স্টোরেজটি পরীক্ষা করতে সহায়তা কেন্দ্রের ব্যবহার এবং সহায়তা বিভাগে যেতে পারবেন। এছাড়াও ইউজাররা তাঁদের প্ল্যান সংক্রান্ত বিশদ জানতে অ্যাডমিন কনসোলে বিলিং বিভাগটিও দেখতে পাবেন। ব্লগ পোস্ট অনুসারে, স্টোরেজ চাহিদার সঙ্গে তাল মিলিয়ে স্টোরেজ নীতিতে পরিবর্তন প্রয়োজনীয় ছিল বলেই এই আপডেট আনা হয়েছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর