সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

অবশেষে প্রজাপতি প্রতীকে নিবন্ধন পেল আমজনতার দল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৫ সময় দেখুন
অবশেষে প্রজাপতি প্রতীকে নিবন্ধন পেল আমজনতার দল


ঢাকা: আসন্ন জাতীয় সংসদ ও গণভোটকে কেন্দ্র করে অবশেষে আমজনতার দলকে নিবন্ধন পেল নির্বাচন কমিশন (ইসি)। নিবন্ধন সংক্রান্ত দাবি আপত্তি নিষ্পত্তির পর প্রজাপতি প্রতীকে দলটিকে নিবন্ধন সনদ দিলো ইসি।

রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সই করা সনদটি আমজনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমানকে হস্তান্তর করা হয়। এর আগে দুটি দাবি আপত্তির বিষয়ে ১৫ ডিসেম্বর শুনানি করে নির্বাচন কমিশন।

নিবন্ধন পাওয়ার পর তারেক রহমান বলেন, আমরা কোনো জোটে যাব না। এককভাবে ৩০০ আসনে প্রার্থী দিব।

উল্লেখ্য, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না পাওয়ায় গত নভেম্বরের শুরুতে আগারগাঁওয়ে ইসি ভবনের প্রধান ফটকের সামনে আমরণ অনশন শুরু করেন তারেক রহমান। সেসময় বিএনপি, গণঅধিকার পরিষদসহ কয়েকটি দল সেসময় তারেক রহমানের প্রতি সংহতি জানিয়ে তার দলকে নিবন্ধন দিতে ইসির প্রতি আহ্বান জানায়। একপর্যায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের অনুরোধে প্রায় ১৩৩ ঘন্টা পর অনশন ভাঙেন তারেক রহমান।

এ পরিস্থিতিতে গত ১৮ নভেম্বর রিভিউয়ের জন্য আবেদন করার পর আমজনতার দলকে পর্যালোচনায় রাখে ইসি। একই সঙ্গে আরও ছয়টি দলকে পর্যালোচনা করার সিদ্ধান্ত হয়।

দলগুলো হলো-বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (শাজাহান সিরাজ), জাতীয় জনতা পার্টি, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ও জনতার দল। এর মধ্যে আমজনতার দল আজ নিবন্ধন সনদ পেল।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর