রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

‘অবাধ, সুষ্ঠু ও সংঘাতমুক্ত নির্বাচনে সরকার অঙ্গীকারাবদ্ধ’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ১৩২ সময় দেখুন
‘অবাধ, সুষ্ঠু ও সংঘাতমুক্ত নির্বাচনে সরকার অঙ্গীকারাবদ্ধ’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: আইনমন্ত্রী আনিসুল বলেছেন, এখন আমাদের ফোকাস হচ্ছে নির্বাচন। একটি অবাধ, সুষ্ঠু ও সংঘাতমুক্ত নির্বাচন অনুষ্ঠানের জন্য জনগণের কাছে সরকার অঙ্গীকারাবদ্ধ।

বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত বৃটিশ হাইকমিশনার সারাহ কুক’র সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি। বৈঠক শেষে বিস্তারিত সাংবাদিকদের তুলে ধরেন আইনমন্ত্রী।

সৌজন্য বৈঠকে নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না? এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘বৃটিশ রাষ্ট্রদূত বলেছেন, আমি খুব ইন্টারেস্টিং সময়ে বাংলাদেশ সফরে এসেছি। আমি বলেছি, আমাদের আইনি অবকাঠামো যেটা তা অনেকটাই বৃটিশ আইনের মতো। এখন অনেকরকম উন্নয়ন হচ্ছে এই আইনের। এর উন্নতির জন্য আরও কী করা যায় সে বিষয়ে আলোচনা করেছি। আমাদের জুডিশিয়াল অফিসার যারা রয়েছেন তাদের প্রশিক্ষণের বিষয়ে আলোচনা করেছি।’

সদ্য সাজাপ্রাপ্ত তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানকে দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করার প্রশ্নে তিনি বলেন, ‘এ বিষয়ে বৃটিশ রাষ্ট্রদূতের সঙ্গে কোনো আলোচনা হয়নি। তবে এ ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করব।’

উল্লেখ্য, গত ২ আগস্ট সম্পদের তথ্য গোপন ও জ্ঞাতআয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নয় বছর এবং তার স্ত্রী জোবাইদা রহমানের তিন বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

সারাবাংলা/জেআর/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর