বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালকসহ ১১ জনের বিরুদ্ধে মামলার আবেদন কর্ণফুলীতে অবৈধ ও ময়লাযুক্ত তেল মজুদের দায়ে ৫০ হাজার জরিমানা জাবিতে ধর্ষণচেষ্টার ঘটনায় ভিসি-প্রক্টরের পদত্যাগ দাবি রয়টার্সের প্রতিবেদন ইরান প্রশ্নে ট্রাম্প সহায়তা চাইলেও অনিচ্ছুক থাকতে পারে চীন Vaibhav Sooryavanshi earns new fan in Kagiso Rabada: ‘There’s not an ounce of fear’ | Cricket News প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাবি’র আইন বিভাগের ছাত্র ছিলেন: আসিফ নজরুল কুতুবদিয়া উপজেলায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ (৩য় পর্যায় প্রকল্প) ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্টিত। ভূঞাপুরে এক মাসের শিশু বাচ্চা কে নিয়মিত টিকার পরিবর্তে দেওয়া হয় কুকুর কামড়ানোর ভ্যাকসিন কর্ণফুলীতে গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আলোচনা সভা Varun Dhawan Moves Out Of No Entry 2; Why Is Anushka Sharma Not Doing Movies? | Bollywood News

অবৈতনিক শ্রমে রয়েছে ২৯ শতাংশ নারী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ২৩৯ সময় দেখুন
অবৈতনিক শ্রমে রয়েছে ২৯ শতাংশ নারী


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক :: দেশের বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, সাতক্ষীরা, জামালপুর, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও সুনামগঞ্জের ৮৫০টি খানার মধ্যে পরিচালিত এক জরিপে বলা হয়েছে, অবৈতনিক শ্রমের দিক থেকে নারী-পুরুষের মধ্যে রয়েছে  বিরাট ব্যবধান।ঘরে বাইরে সর্বত্র এ ব্যবধান বিরাট। কেবল ৪ দশমিক ২ শতাংশ পুরুষের বিপরীতে দেশের প্রায় ২৯ দশমিক ১ শতাংশ নারী অবৈতনিক শ্রমের আওতাধীন।

পুরুষদের তুলনায় সাড়ে তিন গুণ বেশি মজুরিবিহীন কাজ করেন এ দেশের নারীরা। একজন নারী এক সপ্তাহে গড়ে ২৪ ঘণ্টা গৃহস্থালির কাজ করেন, কিন্তু কোনো মজুরি পান না। সেই হিসাবে দিনে প্রায় সাড়ে তিন ঘণ্টা মজুরিবিহীন কাজ করেন তিনি। এসব কাজের মধ্যে আছে রান্নাবান্না, কাপড় ধোয়া, বাজার-সদাই করা, বাচ্চাদের আদর-যত্ন, স্কুলে আনা-নেওয়া ইত্যাদি। অন্যদিকে একজন পুরুষ সপ্তাহে এমন কাজ করেন মাত্র সাত ঘণ্টা। দিনে করেন গড়ে এক ঘণ্টা।

জাতীয় হিসাবে এই ধরনের মজুরিবিহীন কাজের হিসাব করার সুযোগ আছে। উন্নত দেশে এই ধরনের হিসাব রাখা হয়, যদিও মোট দেশজ উৎপাদনে (জিডিপি) সেটা আসে না। তবে জাতীয় হিসাবে তা আলাদা করে রাখা হয়। এটি নারীর মজুরিবিহীন কাজের স্বীকৃতি।

এলাকাভিত্তিক কর্মজীবী নারীদের হিসেবে রংপুর বিভাগে সর্বোচ্চ ৩৬ শতাংশ নারী কাজ করেন এবং ময়মনসিংহ ও বরিশাল বিভাগে সর্বনিম্ন ৮ শতাংশ নারী কাজ করেন। গবেষণা প্রতিষ্ঠান সানেম এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের যৌথ উদ্যোগে গতকাল রবিবার আয়োজিত ‘বাংলাদেশের অর্থনীতিতে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের ভূমিকা’ শীর্ষক ওয়েবিনারে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের জ্যেষ্ঠ পরিচালক চন্দন গোমেজ।

অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশের অর্থনীতিতে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের ভূমিকার ওপর একটি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন সানেমের গবেষণা পরিচালক ড. সায়মা হক বিদিশা এবং সানেমের গবেষক মাহতাব উদ্দিন। আলোচক হিসেবে অংশ নেন পরিকল্পনা কমিশনের সদস্য মোসাম্মত নাসিমা বেগম, এসএমই উন্নয়ন বিশেষজ্ঞ গুঞ্জন ডালাকোটি, সহযোগী অধ্যাপক ড. সানজিদা আক্তার, ইউনিলিভার বাংলাদেশের সিনিয়র ক্যাটাগরি হেড লায়লা ফারজানা এবং ইউএন উইমেন বাংলাদেশের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মেহজাবিন আহমেদ।

বাংলাদেশে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের সামগ্রিক দৃশ্যমান মূল্যায়ন এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং জিডিপির মধ্যে সম্পর্কের পরিমাপের লক্ষ্যে এই গবেষণা পরিচালনা করেছে। ১৫ বছর বা তার বেশি বয়সি নারীদের ওপর এই জরিপ চালানো হয়েছে। জরিপের ফলাফলে বলা হয়েছে, দেশের ১৫ থেকে ৪৯ বছর বয়সি পুরুষদের ৮১ দশমিক ৯ শতাংশ উপার্জন করলেও এই বয়সি মাত্র ৩৪ দশমিক ৪ শতাংশ নারী উপার্জনে রয়েছে। শিক্ষাগত যোগ্যতার দিক থেকে কর্মজীবী নারীদের ২২ দশমিক ৯৫ শতাংশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গ্রহণকারী, ২০ শতাংশ নারী যারা কোনো আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেননি। পেশাগত দিক থেকে নারীদের সর্বোচ্চ অংশগ্রহণ দেখা যায় কৃষি, মত্স্য ও বনজ খাতে ৫৩ দশমিক ৮ শতাংশ।

উপস্থাপনায় সানেমের পক্ষ থেকে বলা হয়, নারী কর্মসংস্থানে এক শতাংশ বৃদ্ধি কার্যকরভাবে সামগ্রিক অর্থনৈতিক বৃদ্ধি করতে পারে ০ দশমিক ৩১ শতাংশ। ২০২১ সালের জিডিপির তথ্য বিবেচনা করলে কেবল ১০ শতাংশ নারীর কর্মসংস্থান বৃদ্ধি দেশের অর্থনীতিতে যোগ করতে পারত বাড়তি ১ হাজার ১৩০ কোটি ডলার (৯৬ হাজার ৫০ কোটি টাকার বেশি)। যদিও স্বল্প সময়কালে জিডিপি ও নারী বা পুরুষের কর্মসংস্থানের মধ্যে উল্লেখযোগ্য কোনো সম্পর্ক নেই।

 

 

 

 

করোনা ভাইরাস: মহামারির মাঝেও যেভাবে ব্যবসায় সফল এই নারী উদ্যোক্তারা - BBC  News বাংলা

 

পরিবহনের সময় তৈরি পোশাক পণ্য চুরি ঠেকাতে সরকারের উদ্যোগ | The Business  Standard

 

 

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom