শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

অবৈধভাবে পাওয়া ১৪টি শিল্পকর্ম ভারতকে ফিরিয়ে দেবে অস্ট্রেলিয়া

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ৩৪৪ সময় দেখুন
অবৈধভাবে পাওয়া ১৪টি শিল্পকর্ম ভারতকে ফিরিয়ে দেবে অস্ট্রেলিয়া


আন্তর্জাতিক ডেস্ক

ভারতের কাছে ১৪টি শিল্পকর্ম ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। এসব শিল্পকর্ম চুরি, লুটতরাজ বা অবৈধ রফতানির মাধ্যমে অস্ট্রেলিয়ার ন্যাশনাল গ্যালারিতে গিয়েছিল বলে ভারত অভিযোগ করে আসছিল।  ধর্মীয় এবং সাংস্কৃতিক এ ১৪টি শিল্পকর্মের মধ্যে রয়েছে ভাস্কর্য, চিত্রকর্ম, এবং প্রাচীন নথি।

অস্ট্রেলিয়ার ন্যাশনাল গ্যালারির পরিচালক নিক মিটজেভিচ এ সিদ্ধান্তের ব্যাপারে বলেন, ‘এটি আমাদের ইতিহাসের কঠিন এক অধ্যায়ের সমাপ্তি ঘটাবে। এক মাসের মধ্যে ভারত সরকারের কাছে এসব শিল্পকর্ম হস্তান্তর করা হবে’।

অস্ট্রেলিয়ায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন ক্যানবেরার এমন সিদ্ধান্তকে ‘অসাধারণ শুভেচ্ছা ও বন্ধুত্বের নিদর্শন’ হিসেবে আখ্যায়িত করেছে।

১৪টির মধ্যে ১৩টি শিল্পকর্মই অস্ট্রেলিয়ায় অবৈধভাবে পাচার করেছিলেন সুভাষ কাপুর নামের এক ব্যক্তি। তিনি নিউইয়র্কের একজন ব্যবসায়ী। ভারতে তাকে বিচারের আওতায় আনার প্রক্রিয়া চালাচ্ছে দিল্লি।

12th Century sculpture of the dancing child-saint Sambandar

জানা গেছে, এর আগে ক্যানবেরার গ্যালারি সুভাষ কাপুরের মাধ্যমে পাওয়া কিছু শিল্পকর্ম ভারতকে ফিরিয়ে দিয়েছে। এর মধ্যে রয়েছে ব্রোঞ্জের তৈরি একটি শিবমূর্তি। এ মূর্তি ২০০৮ সালে অস্ট্রেলিয়ার গ্যালারি সুভাষের কাছ থেকে ৫০ লাখ ডলারে কিনেছিল।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার গ্যালারিতে থাকা বহু শিল্পকর্ম নিজেদের বলে দাবি করে ভারত। এসব শিল্পকর্ম নানা সময় চুরি, লুটতরাজ বা অবৈধভাবে রফতানি হয়েছে বলে অভিযোগ করে দিল্লি। এর মধ্যে কয়েকটি শিল্পকর্ম দ্বাদশ শতাব্দীর। সেকালে চোল রাজবংশ তামিলনাড়ুতে হিন্দু শিল্পের ব্যাপক সমৃদ্ধ ঘটিয়েছিল। এছাড়া গুজরাটের এক রাজবংশের চিত্রকর্মও রয়েছে এ তালিকায়।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর