রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
Aditya Dhar And Yami Gautam Leave Mumbai, Move Permanent Base To Himachal Pradesh: Report | Bollywood News EXCLUSIVE | Asian Games gold done, Neeru Dhanda eyes Olympic shotgun medal to end wait since Rajyavardhan Rathore’s 2004 silver | Asian Games 2026 News রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ‘আজও কীভাবে ওসি লোকমান চাকরিতে আছেন’—প্রশ্ন সাবেক ছাত্রনেতা বিপ্লবের শ্যামনগরে সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকি আলেমদের সমাজের দায়িত্বও নিতে হবে: শফিকুর রহমান কর্ণফুলীতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত কমলনগরে শ্বশুরবাড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ, আত্মহত্যা নাকি হত্যা? দীর্ঘ বিরতির পর ‘ফেরা’য় ফিরল বাকৃবি মিউজিক্যাল রেজিমেন্ট হুতিদের বিরুদ্ধে ইয়েমেনে ১ লাখ সেনা পাঠানোর পরিকল্পনা সৌদি আরবের

অবৈধ ভাবে সার মজুত করায় ১ মাসের কারাদণ্ড

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮১ সময় দেখুন
অবৈধ ভাবে সার মজুত করায় ১ মাসের কারাদণ্ড

মো:গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

৫০০ বস্তা সার মজুত, গোদাগাড়ীতে ডিলারের এক মাসের কারাদণ্ড ।
রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ৫০০ বস্তা সার মজুত রাখার অভিযোগে সোলায়মান পাটোয়ারী নামে এক সার ডিলারকে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ডাইংপাড়া মোড়ে মেসার্স কৃষি ঘর নামে ওই সার ডিলারের প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান।
অভিযানকালে সোলায়মান পাটোয়ারীর গোডাউনে মজুত করে রাখা ২০০ বস্তা এমওপি এবং ৩০০ বস্তা টিএসপি সার উদ্ধার করা হয়। মোট ৫০০ বস্তা সার মজুত রাখার অভিযোগে তাকে এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
প্রশাসন জানিয়েছে, কৃষকদের জন্য বরাদ্দকৃত সার অবৈধভাবে মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা অতিরিক্ত দামে বিক্রির চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর