রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে বাসদের রোডমার্চ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ১২৫ সময় দেখুন
অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে বাসদের রোডমার্চ


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ভারতের একতরফা পানি প্রত্যাহার আর বাংলাদেশ সরকারের নতজানু নীতির প্রতিবাদে এবং তিস্তাসহ সব অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ। রোববার (২১ এপ্রিল) ঢাকা-তিস্তা ব্যারেজ রোডমার্চের উদ্বোধনী সমাবেশে এই আহ্বান জানান তিনি।

তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) তিন দিনব্যাপী ঢাকা-তিস্তা ব্যারেজ অভিমুখে রোর্ডমার্চ-শুরু করেছে।

বজলুর রশীদ ফিরোজ বলেন, ‘নদীমাতৃক বাংলাদেশ আজ মরুকরণের হুমকির মুখে। শুধু তিস্তা নয় ভারত থেকে বাংলাদেশে আসা ৫৪টি নদীর ৫১টিতে ভারত একতরফা বাঁধ দিয়ে সব প্রকার আন্তর্জাতিক নিয়ম নীতি লংঘন করে পানি প্রত্যাহার করছে। ভারতের উদ্যোগগুলো বাস্তবায়িত হলে নদীমাতৃক সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ অনিবার্যভাবে মরুভূমির দেশে পরিণত হবে।’

সমাবেশে সংহতি জানিয়ে নদী ও পানি গবেষক শেখ রোকন বলেন, ‘২০১১ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং বাংলাদেশে এসে সমঝোতা স্মারক করলেন, বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ বিভিন্ন সময়ে এসে প্রায় ৩৫ বার প্রতিশ্রুতি দিয়ে অনেক কিছু নিয়ে গেলেও তিস্তাসহ পানির ন্যায্য হিস্যাদর চুক্তি করলেন না।’

সমাবেশে নেতারা বলেন, ‘তিস্তা চুক্তি করতে না পারলে জনগণকে আন্দোলনের মাধ্যমেই পানির ন্যায্য হিস্যা আদায় করতে হবে এবং নতজানু সরকারের বিরুদ্ধেও আন্দোলন গড়ে তুলতে হবে।’

রোডমার্চটি বিকেল ৫টায় সিরাজগঞ্জ বাজার স্টেশন চত্বরে সমাবেশ করে শেষে রোডমার্চ বগুড়া গিয়ে রাত্রিযাপন করবে। আগামীকাল ২২ এপ্রিল রোডমার্চ বগুড়া থেকে বিভিন্ন স্থানে সমাবেশ করে রংপুরে রাত্রীযাপন করবে এবং তৃতীয় দিন ২৩ এপ্রিল সকাল ১০টায় রংপুর প্রেসক্লাব থেকে মেডিকেল মোড়, পাগলাপীর, বড়ভিটা, জলাঢাকা, ভাদরুদরগা, ডিমলা, শুটিবাড়ী, তিস্তা ব্যারেজ ঘুরে ডিমলা শহীদ মিনারে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ থেকে পরবর্তী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

উদ্বোধনী সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য নিখিল দাস, কেন্দ্রীয় কমিটির সদস্য জুলফিকার আলী ও কেন্দ্রীয় বর্ধিত ফোরামের সদস্য খালেকুজ্জামান লিপনসহ অনেকে।

সারাবাংলা/এএইচএইচ/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর