বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

অভয়নগরে বাস চাপায় তরুণী নিহত 

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৩ সময় দেখুন
অভয়নগরে বাস চাপায় তরুণী নিহত 


শেখ মোঃ আবুল বাসার, অভয়নগর ( যশোর ) প্রতিনিধি ::

যশোরের অভয়নগরে দ্রুতগামী কালনা এক্সপ্রেস (ফরিদপুর-ব-১১-০০৩৭) গাড়ির চাপায় আয়শা সিদ্দিকি ইরানী(২৫) নামে এক যুবতী নিহত হয়েছেন। সে উপজেলার তালতলা বিভাগদী গ্রামের ইমরানের স্ত্রী ও হারাণ মেম্বারের পুত্রবধু।

নওয়াপাড়া হাইওয়ে থানা ও প্রত‍্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ১০ সেপ্টেম্বর শনিবার সকাল আনুমানিক ৯.০০ টার সময় স্বামী ইমরানের মোটর সাইকেলযোগে সাতক্ষীরা আশাশুনী  পিতার বাড়ি থেকে শশুর বাড়ি আসার পথে যশোর-খুলনা মহাসড়কের তালতলা নামক স্থানে আয়শা অসাবধানতায় মটর সাইকেল থেকে মহাসড়কের উপর ছিটকে পড়লে দ্রুতগামী কালনা এক্সপ্রেস গাড়িটি তার শরীরের উপর দিয়ে উঠে যায়। উপস্থিত জনতা আয়শাকে দ্রুত অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দুকুর রহমান বলেন, তালতলা নামক স্থানে আয়শা সিদ্দিকি(২৫) নামে এক যুবতী নিহত হয়েছেন, দূর্ঘটনা ঘটিয়ে সড়কে গাড়িটা  ফেলে চালক পালিয়ে গেছে  এবং গাড়িটা হাইওয়ে থানার হেফাজতে নেওয়া হয়েছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর