বাস্তুশাস্ত্রেই রয়েছে সুখী থাকার চাবিকাঠি৷ বলছেন বিশেষজ্ঞরা৷ কারণ বাস্তু টিপস মানলে পজিটিভ এবং ভারসাম্যপূর্ণ পরিবেশ থাকে বাড়িতে৷ বাস্তুশাস্ত্র মতে, জল, বায়ু, স্পেস, আগুন এবং মাটি-এই পাঁচ উপাদানের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হয়৷ এই উপাদানগুলি মহাজাগতিক শক্তির প্রতীক যা আমাদের জীবনকে প্রভাবিত করে৷