শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
Youth-led Innovation Lab-এ ইপসার সাফল্য, জাতীয় পর্যায়ে যাচ্ছে TeaCycle ও Econova দৈনিক পূর্বকোণের সাংবাদিক পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার কালিয়াকৈরে ঢাকা টাংগাইল মহাসড়কের উপরে ময়লার ভাগার সাধারণ পথচারীর চরম জনদুর্ভোগ Ankur Rathee Calls Indian Cinema’s Fair-Skin Bias ‘Dangerous’: ‘West Idolises Lupita Nyong’O’ | Exclusive | Bollywood News ‘I was very happy’: Smriti Mandhana reveals MS Dhoni’s special WhatsApp message after World Cup win | Cricket News পিরোজপুরে মানিক পশারীর মৃত্যু, দাফন বিষয়ে তদন্ত কমিটি গঠন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু স্পেনে ট্রেন দুর্ঘটনা: লাল সংকেত ও নিরাপত্তাব্যবস্থার ত্রুটি নিয়ে তদন্ত Josh Inglis, Alex Carey put Australia in control of third Test against South Africa | Cricket News Siddharth Pens Sweet Birthday Note For ‘Jaan’ Aditi Rao Hydari: ‘Thank You For Taking The Time To Be Born’ | Bollywood News

অর্ধশতাধিক কবি-বাচিকশিল্পীর অংশগ্রহণে সম্পন্ন হলো কবিতা উৎসব

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৪৫৭৩ সময় দেখুন
অর্ধশতাধিক কবি-বাচিকশিল্পীর অংশগ্রহণে সম্পন্ন হলো কবিতা উৎসব

জাতীয় কবিতা পরিষদের আয়োজনে কবিতায় মুখর জামালপুর

সাকিব আল হাসান নাহিদ
জামালপুর।

জামালপুরে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো জাতীয় কবিতা পরিষদ, কবিতা উৎসব।

শনিবার ( ৪ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত টানা চার পর্বে চলে দিনব্যাপী এ উৎসব।
এতে জামালপুর ও শেরপুর জেলার কবি ও বাচিকশিল্পীরা অংশগ্রহণ করেন।

প্রথম পর্বে প্রয়াত কবি শ্বেতা শতাব্দী এষের স্মরণে শোকজ্ঞাপন ও শ্রদ্ধাঞ্জলি পাঠ করা হয়। কবি তারিকুল ফেরদৌস এ পর্বে শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন। পরে কবিতা পরিষদ জামালপুরের সাধারণ সম্পাদক কবি ডা. তারিক মেহেরের সঞ্চালনায় এবং সভাপতি কবি ড. মুজাহিদ বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে শুরু হয় কবিতালাপ পর্ব।

তৃতীয় পর্বে অনুষ্ঠিত হয় কবিদের কবিতা পাঠ।
এতে সভাপতিত্ব করেন কবি মাহবুব বারী এবং সঞ্চালনা করেন বাচিকশিল্পী জাকিরুল হক মিন্টু। এ পর্বে কবি ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী, কবি মাহবুব বারী, কবি রজব বকশী, কবি শেখ ফজল, কবি শাহ্ খায়রুল বাশার, কবি আব্দুল হাই আলহাদী, কবি মনোয়ার হুসেন মুরাদ, কবি রুবেল প্রাকৃতজন, কবি সরকার আব্দুল্লাহ আল মামুন, কবি জাহাঙ্গীর সেলিম, কবি হোসনে আরা শাপলা, কবি আ. আজিজ জামালী, কবি রকিব লিটন, কবি নান্নু পারভেজ, কবি ভোলা দেবনাথ, কবি রাজন্য রুহানি, কবি ফারজানা ইসলাম, কবি মিনহাজ উদ্দিন শপথ, কবি হৃদয় লোহানী, কবি এরশাদ জাহানসহ অর্ধশতাধিক কবি কবিতা পাঠ করেন।

শেষ পর্বে অনুষ্ঠিত হয় বাচিকশিল্পীদের কবিতা আবৃত্তি। কবি আলী জহিরের সভাপতিত্বে এ পর্বে অংশ নেন বাচিকশিল্পী জাকিরুল হক মিন্টু, হৃদয় লোহানী, এমআরআই রাসেল, আহমেদ আল কাদরী লিটন, মানসী গোস্বামী, শারমিন সারা, অনন্যা সাহা প্রমুখ।

দিনব্যাপী এ আয়োজনে কবি ও শিল্পীদের উপস্থিতি কবিতা উৎসবকে প্রাণবন্ত করে তোলে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর