সিনিয়র করেসপন্ডেন্ট
ঢাকা: অশান্তির আগুন দেশে নয়, অশান্তির আগুন জ্বলছে এখন বিএনপির আপন ঘরে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ মন্তব্য করেছেন
শনিবার (১৩ নভেম্বর) সকালে তিনি তার বাসভবনে ব্রিফিংকালে ‘দেশে অশান্তির আগুন জ্বলছে ’ বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে এ মন্তব্য করেন।
বিএনপি নেতারা দেশের কোথাও শান্তি খোঁজে পাচ্ছে না, দেশের সর্বত্র অশান্তির আগুন দেখতে পায়—উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আসলে এ আগুন বিএনপির ক্ষমতা ফিরে পাওয়ার আগুন, এ আগুন আন্দোলন-নির্বাচনে ব্যর্থতা থেকে সৃষ্ট পুঞ্জিভূত হতাশার আগুন।
তিনি বলেন, দেশের মানুষের চোখের ও মনের ভাষা যারা বুঝে না, যারা ভোগের এবং বিলাসিতার বাহন মনে করে তাদের বুকেই জ্বলছে অশান্তির দহন।
বিএনপি ক্ষমতার লোভে চরম অশান্তিতে আছে, আছে রাজনৈতিক সিদ্ধান্তহীনতায় ও অস্থিরতায়—মন্তব্য করেন ওবায়দুল কাদের।
সারাবাংলা/এনআর/আইই