রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

অসহযোগ সফল করতে উত্তরায় রিজভীর লিফলেট বিতরণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ১৩১ সময় দেখুন
অসহযোগ সফল করতে উত্তরায় রিজভীর লিফলেট বিতরণ


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: আগামী ৭ জানুয়ারির ভোট বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে রাজধানীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

অসহযোগের দ্বিতীয় দিন শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে উত্তরা ১১ নং সেক্টরের কাঁচাবাজারে এ লিফলেট বিতরণ করেন তিনি।

ঢাকা মহানগর উত্তরের তুরাগ থানা ও উত্তরা পশ্চিম থানার উদ্যোগে এ লিফলেট বিতরণ কর্মসূচিতে অন্যদের মধ্যে অংশ নেন ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক মোস্তফা জামান, থানা বিএনপির নেতা হারুনুর রশিদ খোকা, রিপন হাসান, সোলাায়মান প্রমুখ।

এ সময় রুহুল কবির রিজভী বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারের কলাবরেটর হিসেবে কাজ করছে। বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে তারা নব্য রাজাকারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। একতরফা ডামি নির্বাচন বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করলেও গতকাল দেখলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে ‘বাংলাদেশের নির্বাচনে বাধা দিচ্ছে বিএনপি ও তাদের মিত্ররা এবং লক্ষ্য অর্জনে অবরোধ কার্যকর করতে তারা সমুদয় প্রচেষ্টা জোরদার করেছে।’

রিজভী বলেন, ‘জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় নব্য রাজাকারে পরিণত হয়েছে। বর্তমানে যে নির্বাচন বাংলাদেশে হচ্ছে, তা তামাশা আর প্রতারণার নির্বাচন। আওয়ামী লীগ ও তাদের মিত্ররা ছাড়া দেশের প্রায় ৬৩টি জনপ্রিয় রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছে। অবৈধ সরকার রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে সাজানো মিথ্যা মামলা দিয়ে, গ্রেফতার করে, গায়েবি সাজা দিয়ে এমনকি হত্যা করে দেশজুড়ে এক ভয়ংকর আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে।’

তিনি বলেন, ‘বিএনপির প্রায় ২কোটি নেতা-কর্মী এখন বাড়ি ছাড়া, ঘর ছাড়া। কারাগারের ভেতরও নেতা-কর্মীদের হত্যা করা হচ্ছে, তাদের ওপর জুলুম নির্যাতন চলছে। দেশে ও বিদেশে এ নির্বাচন গ্রহণযোগ্যতা পাচ্ছে না। এমন পরিস্থিতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় অবৈধ সরকারের দালালি করছে।’

সরকার পতনের একদফা দাবিতে ভোট বর্জনের আহ্বানের পাশাপাশি অসহযোগ আন্দোলনের যে ডাক বিএনপি দিয়েছে, তা সফল করতে সব ধরনের ভ্যাট-ট্যাক্স, ইউটিলিটি বিল প্রদান স্থগিত ও মামলার হাজিরা না দিয়ে সরকারকে অসহযোগিতার আহ্বান জানান রুহুল কবির রিজভী।

সারাবাংলা/এজেড/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর