রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

‘অসাংবিধানিক পথে সরকার সরানোর চেষ্টা করলে মৃত্যুদণ্ড হতে পারে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ১১৮ সময় দেখুন
‘অসাংবিধানিক পথে সরকার সরানোর চেষ্টা করলে মৃত্যুদণ্ড হতে পারে’


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: কোনো দেশি বা বিদেশি ব্যক্তি অসাংবিধানিক পথে সরকার পরিবর্তনের চেষ্টা করলে মৃত্যুদণ্ডেও দণ্ডিত হতে পারেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

তিনি বলেন, বাংলাদেশের সংবিধানের ৭ অনুচ্ছেদের ১ ও ২ দফা এবং ৭ক অনুচ্ছেদের ১ দফার ক, খ, ২ দফার ক ও খ উপদফা অনুযায়ী এ ধরনের তৎপরতা রাষ্ট্রদ্রোহিতা হিসেবে বিবেচিত হতে পারে। এ তৎপরতার সহযোগী বা উসকানিদাতারাও একই অপরাধে অপরাধী হবেন। শুধু তাই নয়, এ ধরনের তৎপরতা অনুমোদন, সমর্থন বা অনুসমর্থন করলেও সেটি একই অপরাধ হিসেবে বিবেচনা করা হবে। আর রাষ্ট্রদ্রোহিতার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড।

বুধবার (১৫ নভেম্বর) বিকেলে জয়পুরহাট-২ আসনের কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার ৪২টি রাস্তা ও তিনটি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

স্বপন বলেন, সংবিধানের ৭ক অনুচ্ছেদের ৩ দফা অনুযায়ী ওই অপরাধে দোষী ব্যক্তি প্রচলিত আইনে অন্যান্য অপরাধের জন্য নির্ধারিত দণ্ডের মধ্যে সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত হবেন। সুতরাং নির্বাচন ছাড়া অন্য কোনো উপায়ে বলপ্রয়োগ করে অসাংবিধানিক পন্থায় সরকার পরিবর্তনের যেকোনো চেষ্টার সঙ্গে দেশি বা বিদেশি কোনো ব্যক্তি ষড়যন্ত্র করলে তিনি বা তারা বাংলাদেশের প্রচলিত আইন থেকে কেউ রেহাই পাবেন না।

স্বপন বলেন, যেকোনো দেশি বা বিদেশি ব্যক্তি অসাংবিধানিক পথে সরকার পরিবর্তনের চেষ্টা করলে মৃত্যুদণ্ডে দণ্ডিত হতে পারেন। বাংলাদেশ কোনোভাবেই আফগানিস্তান, ইরাক বা ফিলিস্তিন নয়। এই দেশ এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বদেশ।

কালাই উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ, ক্ষেতলাল উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আলাউদ্দিন, কালাই উপজেলার ইউএনও জান্নাত আরা তিথি, ক্ষেতলালের ইউএনও নুসরাত জাহান বন্যা, আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ মোল্লা, মোকছেদ আলী মাস্টার, অধ্যক্ষ মোকছেদ আলী, আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম চেয়ারম্যান, মেয়র সিরাজুল ইসলাম, মেয়র রাবেয়া খাতুন, মেয়র শহীদুল আলম প্রমুখ।

সারাবাংলা/এনআর/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর