মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জ্বালানিমন্ত্রী টুকু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২২ সময় দেখুন
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জ্বালানিমন্ত্রী টুকু


ঢাকা: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তাকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা আবদুল্লাহ আল কায়েস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী। আজ চিকিৎসকের পরামর্শে শারীরিক পরীক্ষা ও সুচিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। পরিবারের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর