সূত্রের খবর, ইতিমধ্যেই এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এই সংক্রমণের জেরে। সূত্রের খবর, সপ্তাহখানেক ধরেই জ্বর এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিল বছর আড়াইয়ের ওই শিশুটি। পরিস্থিতি গুরুতর হলে তাকে পার্ক সার্কাসের একটি হাসপাতালে ভর্তি করানো হয়। গত শুক্রবার সেখানেই মৃত্যু হয় তার।