শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

অ্যানিম্যাল সেভিয়র্স বাকৃবির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১৮৭ সময় দেখুন
অ্যানিম্যাল সেভিয়র্স বাকৃবির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন


বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে গঠিত প্রাণিকল্যাণ সংগঠন ‘অ্যানিম্যাল সেভিয়র্স অব বাউ (এএসবি)’- এর ২০২৫-২৬ সেশনের ১০১ সদস্যের পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠিত হয়েছে।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাকৃবির ভেটেরিনারি অনুষদের মেডিসিন বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুব আলম ও কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন একই অনুষদের মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল প্রতীক সিদ্দিক। এছাড়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ভেটেরিনারি অনুষদের ইন্টার্ন শিক্ষার্থী সন্দ্বীপ সাহা এবং গণমাধ্যম ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী মো. আশিকুজ্জামান।

রোববার (২ নভেম্বর) রাত সাড়ে ৯টায় ওই কমিটি প্রকাশ করা হয়।

১০১ সদস্য বিশিষ্ট ওই কমিটিতে মোট ৮ জন বিদেশি শিক্ষার্থীও রয়েছেন। কমিটিতে দায়িত্বপ্রাপ্ত অন্যান্যরা হলেন- সহ-সভাপতি আল ফারুক, সাংগঠনিক সম্পাদক (চিকিৎসা) মো. আবু বাশেদ সোজাউদ্দৌলা সৈকত, সাংগঠনিক সম্পাদক (রেসকিউ) মো. জায়েদুল ইসলাম, দফতর সম্পাদক মো. আনামুল হক, সহকারী কোষাধ্যক্ষ বিজয় কুন্ডু, ওষুধ বিশ্লেষণ ও যোগাযোগ সম্পাদক কানিজ ফাতেমা বিনতি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইউরেকা জোশী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক হাফসা খাতুন, ইভেন্ট ব্যবস্থাপনা সম্পাদক আদনান রহমান। এছাড়া কমিটিতে মোট ৫০ জন সদস্য রয়েছেন।

নব নির্বাচিত কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. মাহবুব আলম বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের পড়াশোনার পাশাপাশি যে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পথপ্রাণি ও মালিকবিহীন পশুপাখির সেবায় এগিয়ে এসেছে, তা সত্যিই প্রশংসনীয়। আমি বিশ্বাস করি, এই সংগঠন শুধু প্রাণিদের চিকিৎসা বা উদ্ধার কার্যেই সীমাবদ্ধ থাকবে না; এটি শিক্ষার্থীদের মধ্যে করুণা, দায়িত্ববোধ ও বাস্তব অভিজ্ঞতার এক জীবন্ত পাঠশালা হিসেবে কাজ করবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর