সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

অ্যান্ড্রয়েড থেকে iOS-এ গেলেও WhatsApp-এর চ্যাট ডিলিট হবে না, জেনে নিন কী করতে হবে!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৩৭৩ সময় দেখুন
অ্যান্ড্রয়েড থেকে iOS-এ গেলেও WhatsApp-এর চ্যাট ডিলিট হবে না, জেনে নিন কী করতে হবে!


#WhatsApp: একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিচার আনতে চলেছে WhatsApp। অনেকেই আছেন, যাঁরা কয়েকব ছর অন্তর অন্তর নিজেদের ফোন পরিবর্তন করেন। কিন্তু সমস্যা তৈরি হয় যখন কেউ অপারেটিং সিস্টেম বদল করেন। ধরা যাক, কেউ ব্যবহার করেন অ্যান্ড্রয়েড, কিন্তু সেই ব্যক্তি পরিবর্তন করে iOS ব্যবহার করতে চান। সেক্ষেত্রে WhatsApp-এর ব্যাক আপ নেওয়া কিছুটা সমস্যা হয়। কারণ যদি সমস্ত মেসেজ, ভিডিও, ছবি এবং ভয়েস নোট Google Drive-এ ব্যাকআপ নেওয়া থাকে তবেই অন্য কোনও অপারেটিং সিস্টেম ব্যবহার করলে সেই সব হিস্ট্রির ব্যাকআপ পাওয়া সম্ভব।

এবার সেই সমস্যা সমাধানে এগিয়ে এল Whatsapp কর্তৃপক্ষ। নতুন এই ফিচার্সে খুব সহজেই চ্যাট হিস্ট্রি অ্যান্ড্রয়েড থেকে iOS-এর মধ্যে ট্রান্সফার করা সম্ভব। তবে পুরোটাই নির্ভর করছে কোন মোবাইল ব্যবহার করছেন ব্যবহারকারী তার উপরে। ইতিমধ্যে Samsung Galaxy Z Fold 3 এবং Samsung Galaxy Z Flip 3 ব্যবহারকারীরা এই সুবিধা পাচ্ছেন।

WhatsApp-এর তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, Samsung-এর ফোল্ডেবল ফোনগুলির মধ্যে এই সুবিধা দেওয়া হচ্ছে। ধীরে ধীরে বাকি ফোনগুলির ক্ষেত্রেও এই সুবিধা দেওয়া হবে। দ্বিতীয় ধাপে আগামী কয়েকদিনের মধ্যে Samsung Galaxy সিরিজের বাকি ফোনগুলির মধ্যে এই সুবিধা দেওয়া হবে। এই ফোনগুলিতে iOS থেকে অ্যান্ড্রয়েডের মধ্যে চ্যাট হিস্ট্রি খুব সহজেই ট্রান্সফার করা যাবে। এবং উল্টোটাও সম্ভব। এবং তৃতীয় ধাপে বাকি সব অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে এই সুবিধা দেওয়া হবে।

WhatsApp-এর তরফে আরও জানানো হয়েছে, এই প্রথম এই ধরনের ফিচার্স লঞ্চ করা হচ্ছে। এর মাধ্যমে খুব সহজ ভাবে দুই আলাদা অপারেটিং সিস্টেম থেকে চ্যাট হিস্ট্রি ট্রান্সফার করা সম্ভব হবে।

সংস্থার তরফে দেওয়া একটি অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে, “আমাদের অ্যাপ ব্যবহারকারীদের অনেক দিনের চাহিদা ছিল এটি। এর মাধ্যমে দুই আলাদা অপারেটিং সিস্টেমের মধ্যে চ্যাট হিস্ট্রি ট্রান্সফার করা যাবে। আমাদের প্রতিদ্বন্দ্বীরা ক্লাউড স্টোরেজ ব্যবহার করে সমস্ত ডেটা সংরক্ষণের জন্য। কিন্তু আমাদের যেহেতু এন্ড টু এন্ড এনক্রিপশন তাই ব্যবহারকারীদের নিজেদের ফোনে তথ্য সঞ্চিত হয়। এবং নতুন ফিচার্সে সমস্ত তথ্য ট্রান্সফার করা সম্ভব হবে। যা সম্পন্ন হবে অত্যন্ত সুরক্ষিত ভাবে।”



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর