শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

আইনশৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসন কর্মকর্তাদের সঙ্গে ইসির সভা শুরু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৯৯ সময় দেখুন
আইনশৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসন কর্মকর্তাদের সঙ্গে ইসির সভা শুরু


ডেস্ক রিপোর্ট::  আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাঠ প্রশাসন কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) মতবিনিময় সভা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বেলা ১১টা ৫ মিনিটে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এই সভা শুরু হয়। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় এই মতবিনিময় সভার আয়োজন করেছে।

মতবিনিময় সভার সভাপতিত্ব করছেন ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার মো. সাবিরুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার মো. আলমগীর, নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।

আরও উপস্থিত আছেন ঢাকা রেঞ্জের ডিআইজি, ঢাকা অঞ্চলের জেলা প্রশাসক, আঞ্চলিক নির্বাচন কমিশনার জেলা পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর