রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
Shubman Gill meets football legend Ronaldinho at FIFA World Cup, photo goes viral | Cricket News মেধাবীদের ল্যাপটপ-ট্যাব পুরস্কার, শিক্ষার্থীদের স্বপ্নপূরণের প্রত্যয়ে প্রবাহের সমাপনী অনুষ্ঠান মোহনপুরে পারিবারিক দ্বন্দ্বে নিহত ১ সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেফতার যুব সমাজকে বাঁচাতে মিলনপুরে মাদকবিরোধী সমাবেশ Legendary Tamil Director K Bhagyaraj Passes Away, Salman Khan To Leave Galaxy Apartments? | Bollywood News স্বাভাবিক জীবনে ফিরতে চায় শিশু মাসুদ, চিকিৎসার জন্য সহায়তার আবেদন খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন আবদুল্লাহ আল আজিজ জাহানারা ইমামকে ‘জাহান্নামের ইমাম’ বললেন-রাকসু’র সংস্কৃতি সম্পাদক যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী অনভিবাসী ভিসাধারীদের উদ্দেশে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য সরকার দায়ী: সেলিম উদ্দিন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ২০৮ সময় দেখুন
আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য সরকার দায়ী: সেলিম উদ্দিন


ঢাকা: সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে সারাদেশে অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে রাজধানীর মগবাজারে চলমান পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকারের পরিচালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাম্প্রতিক সময়ের আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক চিত্র তুলে ধরে ঢাকা মহানগর উত্তরের আমীর বলেন, ‘রাষ্ট্রের মানুষের নিরাপত্তা যারাই বিঘ্নিত করবে, তাদেরই দল-মতের ঊর্ধ্বে উঠে কঠোর আইনের আওতায় নিয়ে আসতে হবে। তবেই সমাজ থেকে অপরাধ প্রবণতা কমে আসবে।’

দেশের এই উদ্ভূত পরিস্থিতিতে বিরোধী দল নিজেদের দায় এড়াতে পারে কি না, সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে সেলিম উদ্দিন বলেন, ‘বিরোধী দল তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে। জনগণের প্রতিনিধি হয়ে তাদের অভাব-অভিযোগ ও দাবি-দাওয়া সরকারের কাছে নিরন্তর তুলে ধরছে।’

সংবাদ সম্মেলনে সাম্প্রতিক সময়ের আলোচিত রামিসা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার আগামী ১০-১৫ দিনের মধ্যে নিশ্চিত করতে হবে।’ এছাড়া অপরাধীদের দ্রুততম সময়ে শাস্তির মুখোমুখি করতে প্রয়োজনে আইন সংশোধনেরও পরামর্শ দেন জামায়াতের এই শীর্ষ নেতা।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তার বিষয়ে সরকারের পক্ষ থেকে যদি দ্রুত কোনো সুস্পষ্ট অঙ্গীকার ও দৃশ্যমান পদক্ষেপ না আসে, তবে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।’

 





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom