সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

আইন-শৃঙ্খলা পরিস্থিতি জনমনে উদ্বেগ তৈরি করছে: ইউনূস আহমদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৭৪ সময় দেখুন
আইন-শৃঙ্খলা পরিস্থিতি জনমনে উদ্বেগ তৈরি করছে: ইউনূস আহমদ


ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনূস আহমদ বলেছেন, দেশে সাম্প্রতিক হত্যাকাণ্ডের পরিসংখ্যান জনমনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। আসন্ন নির্বাচনে রাজনৈতিক কর্মী ও নেতাদের নিরাপত্তা নিয়েও উৎকণ্ঠা বাড়ছে।

বুধবার (১৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব মন্তব্য করেন।

ইউনূস আহমদ বলেন, পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সারাদেশে হত্যাকাণ্ড ঘটেছে প্রায় ৩ হাজার ২৩০টি— গড়ে প্রতি মাসে ৩২৩টি। রাজধানীতে একই সময়ে হত্যাকাণ্ডের সংখ্যা ৩৭১টি; অর্থাৎ মাসে গড়ে ৩৭টি। তবে ডিএমপির দাবি, রাজধানীতে প্রতি মাসে গড়ে ১৯–২০টি হত্যাকাণ্ড ঘটে। এসব পরিসংখ্যান জনমনে অস্বস্তি তৈরি করেছে এবং নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক নেতাকর্মীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা বাড়িয়েছে।

তিনি বলেন, দেশে সেনাবাহিনী মোতায়েন থাকা অবস্থায় এমন উচ্চমাত্রার হত্যাকাণ্ড অত্যন্ত উদ্বেগজনক এবং আইনের শাসন নিয়ে প্রশ্ন তোলে। তাই জনআস্থা পুনরুদ্ধার ও নির্বাচনকে ঘিরে স্থিতি ফিরিয়ে আনতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি জরুরি।

ইসলামী আন্দোলনের মহাসচিব আরও বলেন, আগ্নেয়াস্ত্রের ব্যবহার বেড়েছে উদ্বেগজনক হারে। সন্ত্রাসীরা প্রকাশ্যে হত্যাকাণ্ড ঘটাতেও দ্বিধা করছে না। এ পরিস্থিতিতে অবৈধ অস্ত্র উদ্ধারে সর্বাত্মক অভিযান এবং অপরাধ দমনে জোরালো উদ্যোগ নিতে হবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর