বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

আইসল্যান্ডের পার্লামেন্টে সাড়ে ৪৭ শতাংশ নারী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯৫ সময় দেখুন
আইসল্যান্ডের পার্লামেন্টে সাড়ে ৪৭ শতাংশ নারী


আন্তর্জাতিক ডেস্ক

আইসল্যান্ডের পার্লামেন্ট নির্বাচনে ৬৩ আসনের মধ্যে ৩০টিতে নারী প্রার্থীরা জয় পেয়েছেন। শতাংশের হিসাবে যা ৪৭.৬। এর আগে, প্রাথমিক ভোট গণনায় দেখা যায় পার্লামেন্টের ৫২ শতাংশ আসনে নারীদের দখলে। পুনরায় ভোট গণনায় তিন আসনে ফলাফল পরিবর্তিত না হলে, আইসল্যান্ড ইউরোপের প্রথম দেশ হিসেবে নারী সংখ্যাগরিষ্ঠ পার্লামেন্ট গঠন করার পথে এগিয়ে যাচ্ছিল।

ইউরোপের দেশগুলোর মধ্যে সুইডেনের পার্লামেন্টে নারীর প্রতিনিধিত্ব ৪৭ শতাংশের কাছাকাছি।

এদিকে, আইসল্যান্ডের পার্লামেন্টে নারীদের জন্য সংরক্ষিত কোনো আসন না থাকলেও রাজনৈতিক দলগুলো নির্বাচনে প্রার্থী দেওয়ার ক্ষেত্রে নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করে।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিবেদন অনুসারে আইসল্যান্ড টানা ১২ বছর লিঙ্গ সমতায় শীর্ষ অবস্থান ধরে রেখেছে।

১৯৬১ সাল থেকে আইসল্যান্ডে নারী-পুরুষের সমান বেতন কাঠামো প্রতিষ্ঠিত রয়েছে। ১৯৮০ সালে দেশটিতে প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হন।

প্রসঙ্গত, পার্লামেন্টে নারীর প্রতিনিধিত্বের দিক থেকে শীর্ষে রয়েছে রুয়ান্ডা। দেশটির নিম্নকক্ষ পার্লামেন্টের ৬১.৩ শতাংশ সদস্য নারী। কিউবার পার্লামেন্টে ৫৩.৪ শতাংশ নারী রয়েছেন। নিকারাগুয়ায় নারী এমপি ৫০.৬ শতাংশ। মেক্সিকো এবং সংযুক্ত আরব আমিরাতের পার্লামেন্টে মোট সদস্যের ৫০ শতাংশ নারী।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর