বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

আইসিসির প্রধান প্রসিকিউটরের বিরুদ্ধে রাশিয়ার গ্রেফতারি পরোয়ানা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ১০১ সময় দেখুন
আইসিসির প্রধান প্রসিকিউটরের বিরুদ্ধে রাশিয়ার গ্রেফতারি পরোয়ানা


আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান প্রসিকিউটর আইনজীবী করিম আসাদ আহমেদ খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে রাশিয়া। শুক্রবার (১৯ মে) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই গ্রেফতারি পরোয়ানা জারি করে। আরটির খবর।

নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত গত মার্চে ইউক্রেনের অধিকৃত এলাকা থেকে রাশিয়ায় শিশুদের বেআইনি নির্বাসন এবং স্থানান্তরের দায়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে এক গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। সেসময় ব্রিটিশ আইনজীবী করিম আসাদ আহমেদ খান পুতিনের বিরুদ্ধে আদালতে অভিযোগ উত্থাপন করেছিলেন। তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতে পুতিনের গ্রেফতারের আবেদন করেছিলেন।

ওই পরোয়ানার প্রতিক্রিয়ায় আইসিসির প্রধান প্রসিকিউটর ও বিচারকদের বিরুদ্ধে পাল্টা তদন্ত শুরু করে রাশিয়ার একটি তদন্ত কমিটি। তদন্তটি রুশ ফৌজদারি আইনের ২৯৯ এবং ৩৬০ ধারায় করা হয়। এই দুই ধারা অনুযায়ী, নির্দোষ ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা এবং আন্তর্জাতিক সম্পর্ককে জটিল করার জন্য আন্তর্জাতিক সুরক্ষা উপভোগ করে বিদেশি রাষ্ট্রের প্রতিনিধিকে হয়রানি বা আক্রমণের অভিযোগের তদন্ত করে রুশ কমিটি।

রুশ তদন্ত কমিটি আইনজীবী করিম আসাদ আহমেদ খান ছাড়াও আইসিসির তিন বিচারকের বিরুদ্ধে তদন্ত করে। তারা হলেন, তোমোকো আকানে, রোজারিও সালভাতোরে আইতালা এবং সার্জিও জেরার্ডো উগালদে গোদিনেজ। এই তিন বিচারকের বেঞ্চ পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর